আজ আপনার দিনটি নানা ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। ব্যবসায় নতুন যোগাযোগের সম্ভাবনা রয়েছে। তবে কর্মক্ষেত্রে কোনও মহিলার সঙ্গে বিবাদে জড়াবেন না। জমি বা বাড়ি কেনাবেচার জন্য দিনটি ভালো। দাম্পত্য কলহ আজ মিটে যেতে পারে। কোনও দূর ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বন্ধুদের সঙ্গে আজ আনন্দের মুহূর্ত কাটবে। গুরুপাক খাবার এড়িয়ে চলুন, পেটের সমস্যায় ভোগার আশঙ্কা রয়েছে। সঞ্চয়ের দিকে নজর দেওয়া প্রয়োজন।
Advertisement
- অসহায় কোনও ব্যক্তিকে সাহায্য করুন।
- গোলাপি বা হালকা রঙের পোশাক পরুন।
- ঘরের বাইরে যাওয়ার আগে মিষ্টি কিছু মুখে দিন।
