রাখিবন্ধনের উৎসবের আবহেই শনির নয়া চাল। জ্যোতিষশাস্ত্রের হিসেবে রদবদল আনছেন গ্রহরাজ। আগামী ২০ আগস্ট ২০২৬ মীন রাশিতে বক্রী অবস্থায় থাকা শনিদেব প্রবেশ করবেন রেভতী নক্ষত্রের প্রথম চরণে। এই নক্ষত্র গোচরের প্রভাব পড়তে চলেছে সব রাশিতেই। তবে তিনটি রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি মোটেই সুগম নয়। শনির কুদৃষ্টি এড়াতে তাঁদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা।
ফাইল ছবি
কর্কট
কর্কট রাশির জাতকদের জন্য এই সময়ে পরিশ্রমের মাত্রা অনেক বাড়বে। কিন্তু সেই তুলনায় কাঙ্ক্ষিত সাফল্য পেতে কিছুটা দেরি হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অহেতুক মতবিরোধ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। থমকে যেতে পারে কাঙ্ক্ষিত পদোন্নতিও। তাই এই সময় নিজের ব্যক্তিগত কোনও পরিকল্পনা অপরের কাছে প্রকাশ না করাই বিজ্ঞতার পরিচয় হবে।
প্রতীকী ছবি
বৃশ্চিক
বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনির এই অবস্থান কিছু অর্থনৈতিক ও মানসিক ঝুঁকির বার্তা দিচ্ছে। এই সময়ে কোনও রকম ঝুঁকিপূর্ণ বিনিয়োগে পা বাড়ানো একদমই উচিত হবে না। পারিবারিক সম্পর্কের ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় সমস্যার রূপ নিতে পারে। পাশাপাশি নিজের শরীর-স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি। কারণ শারীরিক অসুস্থতা পরোক্ষভাবে প্রভাব ফেলতে পারে কর্মজীবন বা ব্যবসায়।
প্রতীকী ছবি
মেষ
বক্রী শনির নেতিবাচক প্রভাবে মেষ রাশির ক্ষেত্রে খরচের বহর একধাক্কায় অনেকটা বেড়ে যেতে পারে। আটকে থাকা কাজগুলোতে জটিলতা বাড়বে। ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। চাকরিতে নতুন দায়িত্ব এলেও তার সঙ্গে আসবে কাজের চাপ। নতুন ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরের আগে প্রতিটি নথিপত্র খুব ভালোভাবে যাচাই করে নেওয়া দরকার। পরিবারেও কিছুটা অশান্তির মেজাজ তৈরি হতে পারে।
শুভ ফল পেতে প্রতিবিধান
শাস্ত্র মতে শনির এই অশুভ প্রভাব কাটাতে বিশেষ কিছু নিয়ম মানা শুভ। শনিবার কালো তিল, কালো ডাল ও সর্ষের তেল দান করুন। শ্রমজীবী মানুষদের সাহায্য করলে শনিদেব প্রীত হন। এছাড়া শনি চালিশা পাঠ করাও অত্যন্ত ফলদায়ক।
