shono
Advertisement
Astrology

শুক্র-কেতুর মহাজোট, সমসপ্তক যোগে টাকার পাহাড়ে চড়বে এই ৪ রাশি

শুক্রাচার্য হলেন দৈত্যগুরু। অন্যদিকে রাহু ও কেতুও দৈত্যকুলেরই অঙ্গ। ফলে মহাকাশের এই মিলন আসলে গুরু ও শিষ্যের এক মহা যুগলবন্দি। আর এই মহাজোটের জেরেই ভাগ্যের চাকা ঘুরতে চলেছে চার রাশির। ঝড়ের বেগে উন্নতি হবে তাঁদের। কার কার কপালে রাজযোগ রয়েছে?
Published By: Buddhadeb HalderPosted: 02:54 PM Jul 03, 2026Updated: 02:54 PM Jul 03, 2026

আগামী ৪ জুলাই মহাকাশে ঘটতে চলেছে এক মহা জাগতিক ঘটনা। সিংহ রাশিতে পা রাখছে শুক্র। আর সেখানে আগে থেকেই ওত পেতে বসে আছে ছায়াগ্রহ কেতু। জ্যোতিষশাস্ত্রের নিয়ম মেনে এই দুই গ্রহের মিলনে তৈরি হচ্ছে এক শক্তিশালী ‘সমসপ্তক যোগ’। পুরাণের পাতা ওলটালে দেখা যায়, শুক্রাচার্য হলেন দৈত্যগুরু। অন্যদিকে রাহু ও কেতুও দৈত্যকুলেরই অঙ্গ। ফলে মহাকাশের এই মিলন আসলে গুরু ও শিষ্যের এক মহা যুগলবন্দি। আর এই মহাজোটের জেরেই ভাগ্যের চাকা ঘুরতে চলেছে চার রাশির। ঝড়ের বেগে উন্নতি হবে তাঁদের। কার কার কপালে রাজযোগ রয়েছে?

Advertisement

ফাইল ছবি

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ। শুক্র ও কেতুর এই যুগলবন্দি ঘটবে আপনার রাশির পঞ্চম ঘরে। এর ফলে উচ্চশিক্ষার ক্ষেত্রে বড়সড় সাফল্যের যোগ রয়েছে। যাঁরা দীর্ঘদিন ধরে ভালো ফলের আশা করছিলেন, তাঁদের স্বপ্ন পূরণ হতে পারে। সন্তানের কোনও কৃতিত্বে অভিভাবকরা গর্বিত হবেন। এই সময় আপনার মানসিক শক্তি বহুগুণ বেড়ে যাবে। কর্মক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে। বসের সুনজরে থাকবেন আপনি, মিলবে প্রশংসা। উপার্জনের বহু পথ খুলে যাবে আপনার সামনে। আর্থিক অবস্থার দারুণ উন্নতি হবে। 

ফাইল ছবি

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের চতুর্থ ঘরে এই সমসপ্তক যোগ তৈরি হচ্ছে। এর শুভ প্রভাবে আপনার জীবনে সুখের দিন আসতে চলেছে। দীর্ঘদিন ধরে যাঁরা জমি বা বাড়ি কেনার কথা ভাবছিলেন, তাঁদের সেই ইচ্ছে এবার পূরণ হতে পারে। রিয়েল এস্টেটে বিনিয়োগ করলে লক্ষ্মীলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মানসিক শান্তি ফিরে পাবেন। মায়ের সঙ্গে সুসম্পর্ক আরও মজবুত হবে এই সময়ে।

ফাইল ছবি

সিংহ রাশি
সিংহ রাশিতেই সরাসরি গঠিত হচ্ছে শুক্র ও কেতুর এই মহাজোট। স্বভাবতই এই রাশির জাতকদের আকর্ষণীয় ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। ব্যক্তিত্বের জোরে আপনি সহজেই অন্যের মন জয় করতে পারবেন। নিজের বুদ্ধি এবং বিচক্ষণতা দিয়ে কঠিন কাজও সহজে শেষ করে ফেলবেন। সমাজে আপনার মান-যশ এবং প্রতিপত্তি অনেকটাই বাড়বে। নিজের জন্য বেশ কিছুটা আনন্দময় সময় কাটানোর সুযোগ পাবেন। আর্থিক অবস্থা অকল্পনীয় ভাবে সমৃদ্ধ হবে। বাড়বে সঞ্চয়। 

ফাইল ছবি

তুলা রাশি
তুলা রাশির একাদশ ঘরে এই শুভ যোগের প্রতাপ পড়তে চলেছে। এর সরাসরি প্রভাব দেখা যাবে আপনার পকেটে। হঠাৎ করেই আয়ের পথ খুলে যেতে পারে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। এই সময়ে ভালো মানুষের সঙ্গে নতুন বন্ধুত্ব হতে পারে, যাঁরা ভবিষ্যতে সাহায্য করবেন। কর্মজীবনে উন্নতির নতুন সিঁড়ি খুঁজে পাবেন। বড় ভাই বা বোনের থেকে আকস্মিক সাহায্য মিলতে পারে। পরিবারের পূর্ণ সমর্থন পাবেন এবং পুরনো কোনও মনস্কামনা পূরণ হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement