shono
Advertisement
Janmashtami 2026

কৃষ্ণের প্রিয় ৪ রাশি, জন্মাষ্টমীতে কাদের আগলে রাখবেন গোবিন্দ?

জেনে নিন এই চার রাশির জাতক জাতিকারা জন্মাষ্টমীতে কী করবেন?
Published By: Sayani SenPosted: 03:21 PM Aug 30, 2026Updated: 03:21 PM Aug 30, 2026

আগামী ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী। বৈষ্ণব এবং ইসকন পরম্পরায় বিশ্বাসীরা অবশ্য ৫ সেপ্টেম্বর পালন করবেন বিশেষ এই অনুষ্ঠান। প্রায় গোটা দেশজুড়েই পালিত হয় বিশেষ অনুষ্ঠান। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ওই বিশেষ দিনে রয়েছে মালব্য রাজযোগ। বিশেষ এই যোগের ফলে চার রাশির জাতক জাতিকাদের ব্যাপক উন্নতি হতে পারে। অর্থ, কর্মজীবন, সম্পর্ক প্রায় সবক্ষেত্রে উন্নতির সম্ভাবনা।

Advertisement

কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য জন্মাষ্টমী অত্যন্ত শুভ। উত্তরাধিকার সূত্রে প্রচুর সম্পত্তি পেতে পারেন তাঁরা। কিংবা দীর্ঘদিনের কোনও বকেয়া টাকা ফেরত পেতে পারেন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রেও দিনটি বেশ শুভ। প্রচুর লাভ হতে পারে এদিন।

তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি বেশ গুরুত্বপূর্ণ। এদিন আপনার আত্মবিশ্বাসের জোরে কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতির সম্ভাবনা। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন বেশ সুখের। অবিবাহিতরা নতুন কোনও সম্পর্কে জড়াতে পারেন। শিক্ষার্থীদের জন্যও দিনটি শুভ।

শুক্রের গোচরে সিংহ রাশির জাতক জাতিকারাও আর্থিক ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। পেশাগত ক্ষেত্রে আপনার উন্নতি অন্যের ঈর্ষার কারণ হতে পারে। নতুন চাকরির সুযোগ পেতে পারেন। বিদেশযাত্রার সম্ভাবনাও রয়েছে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্যাপক উন্নতির সম্ভাবনা।

কুম্ভ রাশির জাতকরা জন্মাষ্টমীতে দারুণ কোনও সুযোগ আসতে পারেন। ব্যবসার সঙ্গে যুক্তদেরও লাভ হতে পারে। নতুন গাড়ির কেনার সুযোগও আসতে পারে।

তাই এই চার রাশির জাতক জাতিকারা অবশ্যই এই জন্মাষ্টমীতে গোপাল আরাধনার চেষ্টা করুন। মাখন, মিছরি নিবেদন করলেই চলবে। লাড্ডুও নিবেদন করতে পারেন। আর পূজার্চনা করতে না পারলে কচিকাঁচাদের কিছু উপহার দিতে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement