shono
Advertisement

Breaking News

Weekly Horoscope

৭ থেকে ১৩ এপ্রিলের Horoscope: খরচ বেশি না অর্থলাভ? শরীর ভালো থাকবে? জানুন সাপ্তাহিক রাশিফল

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।
Posted: 10:54 AM Apr 07, 2024Updated: 10:54 AM Apr 07, 2024

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মেষে বুধ ও বৃহস্পতি, কন‌্যায় কেতু, কুম্ভে শনি, মঙ্গল ও চন্দ্র, মীনে রবি, শুক্র এবং রাহু। ১৩ এপ্রিল রবি মেষে প্রবেশ করবে। কী হবে তার ফলে? (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

সপ্তাহটি গতানুগতিকভাবে চলবে। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের জন‌্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ আসবে। খেলাধুলায় আপনার কন‌্যার কৃতিত্বে মুখ উজ্জ্বল হবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথামতো কাজ করার চেষ্টা করুন। পৈতৃক ব‌্যবসা বাড়ানোর জন‌্য অর্থ বিনিয়োগ করতে পারেন। খেলোয়াড় জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের সময়টি শুভ। ব‌্যবসায়ীদের বহুমুখী উপায়ে রোজগারের পথ খুললেও অতিরিক্ত আমোদ-প্রমোদের জন‌্য অর্থে টান পড়তে পারে। নতুন গৃহ নির্মাণের যোগ। সপ্তাহের অন্তভাগে কোনও ভালো কাজের খবর আসতে পারে।

বৃষ

সপ্তাহের শুরুতে কর্মব‌্যস্ততা থাকবে। কর্মপ্রার্থীদের নতুন চাকরির সুযোগ আসবে। ব‌্যবসায় নতুন যোগাযোগ সৃষ্টি হবে। নতুন গৃহ বা ফ্ল‌্যাট কেনার জন‌্য সুযোগ এলেও নিকট আত্মীয়ের কলকাঠিতে সমস‌্যা দেখা দিতে পারে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত অভিনেতা, অভিনেত্রীদের বিশেষ কোনও সুযোগ আসবে। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। সন্তানের স্বাস্থ্যের ব‌্যাপারে সতর্ক থাকুন। সপ্তাহের শেষান্তে চাকুরিস্থানে ভালো খবর আশা করতে পারেন।

মিথুন

এই সপ্তাহে গ্রহ সন্নিবেশ অনুযায়ী কর্মক্ষেত্রে মিশ্রফল লাভ। নতুন ব‌্যবসা শুরু করার জন‌্য সময়টি শুভ নয়। বয়স্ক জাতক-জাতিকারা এই সময় জ্বর ও সর্দি-কাশিতে কষ্ট পেতে পারেন। দাঁতের সমস‌্যায় ভোগান্তির আশঙ্কা। পারিবারিক সমস‌্যায় কতিপয় বন্ধু সাহায্যের হাত বাড়িয়ে দেবে। সন্তানের লেখাপড়ায় সাফল্যের জন‌্য বহুজাতিক সংস্থায় চাকরির সুযোগ আসতে পারে। প্রান্তিক ও ক্ষুদ্র চাষিরা সরকারি সাহায্যে আবার ঘুরে দাঁড়াতে পারবেন।

কর্কট

কর্মক্ষেত্রে হঠাৎ বড় পরিবর্তন আসবে। এই সময় আমোদ-প্রমোদে অতিরিক্ত খরচের ফলে সঞ্চয়ে টান। চাষিরা সঠিক দামে ফসল বিক্রি করার চেষ্টা করুন। ব‌্যবসায় ভুল সিদ্ধান্ত নেবার ফলে মুনাফায় তার প্রভাব পড়বে। অন‌্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচা করতে যাবেন না। নব-বিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। সমাজসেবা বা রাজনীতির সঙ্গে যাঁরা যুক্ত আছেন তাঁদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবেন। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে।

সিংহ

আশা-নিরাশা নিয়ে সপ্তাহটি কাটবে। এই রাশির জাতক-জাতিকারা মৌসুমী রোগ সম্পর্কে সচেতন থাকবেন। পিতা-মাতার মধ্যে কারও স্বাস্থ্যের অবনতি হতে পারে। সন্তানদের কর্মক্ষেত্রে বিদেশে যাওয়ার সুযোগ আসবে। কতিপয় ব‌্যবসায়ীদের শুল্ক সংক্রান্ত ব‌্যবসার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। পরিবারের জন‌্য নিজের জীবন আত্ম-ত‌্যাগ করলেও পরবর্তী সময়ে পরিবারের কাছ থেকে তার সঠিক মূল‌্য পাবেন না। পাহাড়ে ভ্রমণের সময় সতর্কতা বাঞ্ছনীয়।

কন্যা

আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। কর্মক্ষেত্রে কিছু গোলযোগ থাকলেও আগামিদিনে মিটে যাওয়ার সম্ভাবনা। আবেগের বশে তাড়াহুড়ো করে বড় কোনও সিদ্ধান্ত নেবেন না। ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফল আশানুরূপ হবে। গুরুজনদের স্বাস্থ্যের অবনতিতে মানসিক উদ্বেগ। কর্মপ্রার্থীদের নতুন চাকরির সংস্থান আসতে পারে। বিবাহযোগ‌্য সন্তানদের জন‌্য বিবাহের পাকা কথাবার্তা এই সময় এগিয়ে রাখতে পারেন। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

তুলা

অর্থ উপার্জনের জন‌্য অতিরিক্ত পরিশ্রম করবেন না। শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল‌্য লক্ষ‌ করা যায়। ব‌্যবসায়ীদের ব‌্যবসা ভালো চললেও সঞ্চয়ের ভাগ‌্য খুব একটা ভালো নয়। বাইরের ঝামেলায় নিজেকে জড়াবেন না। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের জন‌্য সময়টি শুভ। সন্তানের বিবাহের জন‌্য ভালো সময় আসছে। স্ত্রীর মানসিক সমস‌্যার জন‌্য সংসারে অশান্তি। যানবাহন চালকরা খুব সাবধানে গাড়ি চালান।

বৃশ্চিক

এই রাশির জাতক-জাতিকারা স্বাধীনচেতা হলেও শান্তিপ্রিয় হয়ে থাকে। ব‌্যবসায়ীদের এই সময় বাড়তি চাপ থাকলেও পুরনো টাকা আদায়ের ফলে ব‌্যবসায় শ্রীবৃদ্ধি। স্ত্রীর অতিরিক্ত বিলাসিতার জন‌্য আর্থিক টানাটানিতে পড়তে পারেন। আমদানি-রপ্তানি ব‌্যবসার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের অভাবনীয় সাফল‌্য। পিতা-মাতার মধ্যে কারও একজনের শরীরের ঊর্ধ্বাঙ্গে অস্ত্রোপচারের সম্ভাবনা। শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে সমস‌্যায় পড়তে হতে পারে। বেড়াতে যাওয়ার জন‌্য সপ্তাহের মাঝের সময়টি শুভ।

ধনু

ক্ষুদ্র ও মাঝারি ব‌্যবাসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব‌্যবসায় উন্নতি। নতুন বাড়ি বা ফ্ল‌্যাট কেনার জন‌্য সময়টি শুভ। স্ত্রীর বিলাসবহুল জীবনযাপনের জন‌্য বিপুল অর্থ ব‌্যয় হতে পারে। ব‌্যবসায়ীরা নিজের সাধে‌্যর অতীত ঋণ নেওয়ার চেষ্টা করবেন না। খাওয়া-দাওয়ার ব‌্যাপারে সাবধানে থাকবেন। শিক্ষার্থীদের পড়াশোনায় ভালো সুযোগ অাসবে। সপ্তাহের শেষান্তে অর্থভাগ‌্য একটু ওঠা-নামা করতে পারে। অবিবাহিতদের বিবাহ-যোগ বিদ‌্যমান।

মকর

এই সপ্তাহে নতুন গৃহাদি নির্মাণ ও যানবাহন লাভের সম্ভাবনা। চাকরি প্রার্থীদের চাকরি লাভের যোগ এই সময় নির্দেশ করে। বাবা-মায়ের স্বাস্থ‌্য নিয়ে দুশ্চিন্তার বিশেষ কারণ নেই। উচ্চ বিদ‌্যালাভে শিক্ষার্থীদের কিছুটা সমস‌্যা থাকবে। ব‌্যবসায়ীদের পাওনা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা। শেয়ার বা লটারিতে কিছু অর্থ হাতে এলেও অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না। পরিবহণ ব‌্যবসায়ীরা ব‌্যবসায় বিনিয়োগ করতে পারেন।

কুম্ভ

সপ্তাহের শুরুতে পারিপার্শ্বিক পরিবেশ অনুকূল হওয়ায় শান্তিতে থাকতে পারবেন। আয় অপেক্ষা ব‌্যয় বেশি হওয়ার ফলে ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফল্যের জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। কর্মপ্রার্থীদের নতুন কাজের সুযোগ আসবে। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক অবসাদ থেকে দূরে থাকুন। সন্তানের খেলাধুলায় কৃতিত্বের জন‌্য নিজেকে গর্বিত বোধ করবেন। প্রতিবেশীদের সঙ্গে অযথা ঝামেলায় জড়িয়ে পড়বেন না।

মীন

এই সপ্তাহে অত‌্যধিক ব‌্যয়ের জন‌্য সঞ্চয়ে বাধা। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। বন্ধুকে উপকার করতে গিয়ে তার পরিবারের কাছ থেকে অপমানিত হতে পারেন। বয়ঃসন্ধি সন্তানের আচার-আচরণ মনোবেদনার কারণ হতে পারে। স্ত্রীর স্বাস্থ‌্য এই সময় খুব একটা ভালো যাবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তর্ক-বিতর্ক এড়িয়ে যান। গণপরিবহণের চালকরা অত‌্যন্ত সাবধানে গাড়ি চালাবেন। এই সময় দুর্ঘটনার যোগ লক্ষ‌ করা যায়। পরিবারের ছোটখাটো বিবাদকে গুরুত্ব দেবেন না। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের কাজের সুযোগ বৃদ্ধি পাবে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কুম্ভ রাশির জাতক-জাতিকারা সপ্তাহের শুরুতে পারিপার্শ্বিক পরিবেশ অনুকূল হওয়ায় শান্তিতে থাকতে পারবেন।
  • মকর রাশির জাতক-জাতিকাদের নতুন গৃহাদি নির্মাণ ও যানবাহন লাভের সম্ভাবনা।
Advertisement