shono
Advertisement
Monthly Kumbh Rashifal

মাসিক রাশিফল, জুন ২০২৬: কুম্ভের ভাগ্যের চাকা কোন দিকে?

গ্রীষ্মের তীব্রতা কাটিয়ে বর্ষার আগমনী বার্তা নিয়ে হাজির ইংরেজি জুন মাস। গ্রহ-নক্ষত্রের অবস্থানের পরিবর্তনের ফলে এই মাসটি প্রতিটি রাশির জীবনেই কোনও না কোনও নতুন মোড় নিয়ে আসবে। কারও কাটবে সুসময়, আবার কাউকে হতে হবে অতিরিক্ত সতর্ক। কেমন যাবে আপনার এই মাস? রইল সম্পূর্ণ মাসিক রাশিফল।
Published By: Buddhadeb HalderPosted: 07:10 AM Jun 01, 2026Updated: 02:45 PM Jun 01, 2026

কুম্ভ রাশির জাতকদের জন্য জুন মাসটি নতুন ভাবনার মাস। কর্মক্ষেত্রে নতুন কোনও প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা দারুন সাফল্য পাবেন। আর্থিক লাভ মাঝারি হবে, তবে খরচের খাতায় রাশ টানা দরকার। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন। পারিবারিক জীবনে পিতা-মাতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তাদের আশীর্বাদ আপনার কাজে সাফল্য এনে দেবে। তবে বন্ধুদের পাল্লায় পড়ে কোনও ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, সাবধান থাকুন। স্বাস্থ্য মোটের উপর ভালোই থাকবে, তাও ত্বকের সমস্যা বা অ্যালার্জি নিয়ে একটু সতর্ক থাকুন।

Advertisement

  • শুভ দিন: ৭, ১৬, ২৫
  • শুভ রং: বেগুনি
  • সতর্কতা: বন্ধুদের সঙ্গে অতিরিক্ত আড্ডায় সময় নষ্ট করবেন না।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement