shono
Advertisement
Monthly Capricorn Rashi

মাসিক রাশিফল, সেপ্টেম্বর ২০২৬: মকরের ভাগ্যের চাকা কোন দিকে?

বাংলা ১৪৩৩ সনের ভাদ্র ও আশ্বিন মাসের সংযোগস্থলে দাঁড়িয়ে সেপ্টেম্বরের ভাগ্যচক্র। এই মাসে বুধের নিজ রাশি কন্যাতে গোচর এবং সিংহ থেকে কন্যায় সূর্যসংক্রান্তি ঘটছে। সঙ্গে স্বরাশিতে শুক্র ও কর্কটে মঙ্গল অবস্থান করায় তৈরি হচ্ছে বুধাদিত্য ও মালব্য যোগ। ভাদ্রের আমাবস্যা থেকে শারদীয় আশ্বিনের সূচনায় গ্রহের এই গতিবিধি ১২ রাশির জীবনযাত্রায় বিরাট রদবদল আনতে চলেছে। জেনে নিন সেপ্টেম্বর কেমন কাটবে আপনার?
Published By: Buddhadeb HalderPosted: 07:09 AM Sep 01, 2026Updated: 02:30 PM Aug 31, 2026

কঠোর মনোভাবের জন্য কাজের জায়গায় সামান্য বিঘ্ন ঘটতে পারে। নিজের সহকর্মীদের সঙ্গে নম্র আচরণ বজায় রাখুন। সম্পত্তি ও অর্থনৈতিক দিক নিয়ে বড় কিছু পরিবর্তন ঘটতে পারে। প্রিয় মানুষদের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটবে। দূর থেকে আসা কোনও শুভ বার্তা আনন্দ বাড়িয়ে দিতে পারে। ব্যবসায়ীদের দূরদর্শিতা লাভজনক চুক্তি এনে দিতে সাহায্য করবে। হাড় বা হাঁটু সম্পর্কিত পুরোনো ব্যথা থাকলে সচেতন হতে হবে। নতুন কাজ শেখার জন্য সেপ্টেম্বর সেরা এক মাস।

Advertisement

  • অহংকার ভাব পরিহার করে পথ চলুন।
  • প্রতিদিন সময় বের করে হাঁটুন।
  • নিজের গোপন নথি সাবধানে রাখুন।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement