জুলাই মাসটি মিথুন রাশির জাতকদের জন্য একটু চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যাবে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিন। দাম্পত্য জীবনে ছোটখাটো বিতর্ক মানসিক অশান্তি বাড়াতে পারে। শিক্ষার্থীদের জন্য মাসটি শুভ। একাগ্রতা বজায় রাখলে পরীক্ষায় ভালো ফল মিলবে। মাসের শেষের দিকে দূর ভ্রমণের যোগ রয়েছে। নিজের পেটের সমস্যার প্রতি যত্নবান হন।
Advertisement
- প্রতি বুধবারে গরুকে সবুজ ঘাস খাওয়ান।
- ঘরে কর্পূরের আরতি করুন।
- উত্তর-পূর্ব দিকে যাত্রা শুভ হবে না।
