সিংহ রাশির জন্য জুলাই মাসটি বেশ রোমাঞ্চকর হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতার বিকাশ ঘটবে। নতুন কোনও আয়ের উৎস তৈরি হতে পারে। জমি বা বাড়ি কেনার জন্য সময়টি অনুকূল। তবে দাম্পত্য জীবনে সামান্য অহংবোধের কারণে দূরত্ব তৈরি হতে পারে। নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন। সামাজিক কাজে আপনার সুনাম বৃদ্ধি পাবে। দূরপাল্লার কোনও ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। চোখের কোনও সমস্যায় ভুগতে পারেন, অবহেলা করবেন না।
Advertisement
- সকালে উদীয়মান সূর্যকে অর্ঘ্য প্রদান করুন।
- পকেটে লাল রঙের রুমাল ব্যবহার করুন।
- মাসের প্রথমার্ধে পূর্ব দিকে যাবেন না।
