shono
Advertisement
Monthly Scorpio Rashifal

মাসিক রাশিফল, জুলাই ২০২৬: বৃশ্চিকের ভাগ্যের চাকা কোন দিকে?

আকাশের মেঘলা খামখেয়ালিপনার মতোই জুলাই মাসের গ্রহের অবস্থান বেশ ওঠানামা করবে। রবি, মঙ্গল আর বুধের চালচলন এই মাসে প্রতিটি রাশির জীবনেই বড়সড় ওলটপালট নিয়ে আসতে পারে। কারও কাটবে সোনাঝরা সুসময়, কারও আবার পদে পদে বিপদ। দেখে নেওয়া যাক আপনার ভাগ্যে কী আছে?
Published By: Buddhadeb HalderPosted: 07:07 AM Jul 01, 2026Updated: 11:26 AM Jul 01, 2026

বৃশ্চিক রাশির জন্য এই মাসটি একটু সতর্কতার সঙ্গে চলার। কর্মক্ষেত্রে কোনও বড় পরিবর্তনের মুখোমুখি হতে পারেন। চাকরি পরিবর্তনের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। ব্যবসায়ীদের জন্য প্রতিযোগিতা বাড়বে। আর্থিক লেনদেনে আইনি নথিপত্র ভালো করে খতিয়ে দেখে নিন। পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্যহানি আপনাকে চিন্তায় ফেলতে পারে। প্রেমের ক্ষেত্রে মান-অভিমান লেগেই থাকবে। যানবাহন চালানোর সময় অত্যন্ত সতর্ক থাকুন। ঈশ্বরের প্রতি ভক্তি বাড়বে।

Advertisement

  • প্রতি মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন।
  • অসহায় কোনও ব্যক্তিকে লাল বস্ত্র দান করুন।
  • সূর্যাস্তের পর কোনও শুভ কাজ শুরু করবেন না।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement