shono
Advertisement
Weekly Aquarius Rashi

সাপ্তাহিক রাশিফলে কুম্ভ (০৫ জুলাই-১১ জুলাই ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে রবি, কর্কটে বক্রী বুধ ও বৃহস্পতি। সিংহে শুক্র ও কেতু, কুম্ভে রাহু ও চন্দ্র এবং সবশেষে শনি মীনে। ৭ জুলাই দিবা ১০.৪৬ মিঃ বুধ মিথুনে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:10 AM Jul 05, 2026Updated: 01:55 PM Jul 04, 2026

এই সপ্তাহে পেশাগত দিক ভালোই যাবে। জমি বা ফ্ল‌্যাট কেনার জন‌্য জাতেক ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। শিক্ষার্থীদের নিজের উদাসীনতার জন‌্য ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। কর্মপ্রার্থীরা নতুন উদ‌্যম নিয়ে কর্মের চেষ্টা করুন। উচ্চপদস্থ কর্তা-ব‌্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজের কাজ সুসম্পন্ন করার চেষ্টা করুন। সম্পত্তি কেনার আগে কাগজপত্র উপযুক্ত ব‌্যক্তিকে দিয়ে পরীক্ষা করে নেবেন। গাড়ি কেনা-বেচা ও যানবাহন ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের জন‌্য সময়টি শুভ। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক শান্তির জন‌্য পূজা পাঠ ও দান-ধ‌্যান করতে পারেন। নিজের ব‌্যক্তিগত জীবনে অন্যের মতামত নিতে যাবেন না।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement