shono
Advertisement
Weekly Aquarius Rashi

সাপ্তাহিক রাশিফলে কুম্ভ (০৯ আগস্ট-১৫ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে মঙ্গল ও চন্দ্র, কর্কটে রবি, বুধ ও বৃহস্পতি, সিংহে কেতু, কন্যায় শুক্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:10 AM Aug 09, 2026Updated: 05:48 PM Aug 07, 2026

ভালো-মন্দ মিশিয়ে সপ্তাহটি কাটবে। শিক্ষার্থীদের দেশের বাইরে পড়াশোনার সুযোগ আসতে পারে। কর্মপ্রার্থীরা এই সময় নতুন চাকরির সন্ধান পেতে পারেন। লৌহ, কাগজ ও ওষুধ ব‌্যবসায়ীদের বাড়তি মুনাফা লাভের সম্ভাবনা। পরিবারে নিজ কর্তব‌্য পালন করলেও, অন‌্যান‌্য সদস‌্যদের কাছ থেকে ভালো প্রতিদান পাবেন না। বয়স্ক জাতক-জাতিকারা আর্তের সেবায় নিজেকে নিয়োজিত করে মানসিক শান্তি লাভ করতে পারেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের মান ও যশ বৃদ্ধি পাবে। যানবাহন চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। অপ্রয়োজনীয় ব‌্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। ব‌্যবসায় বকেয়া অর্থ এই সময় ফেরত পেতে পারেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement