shono
Advertisement
Weekly Scorpio Rashi

সাপ্তাহিক রাশিফলে বৃশ্চিক (০৯ আগস্ট-১৫ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে মঙ্গল ও চন্দ্র, কর্কটে রবি, বুধ ও বৃহস্পতি, সিংহে কেতু, কন্যায় শুক্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:07 AM Aug 09, 2026Updated: 05:40 PM Aug 07, 2026

পরিবারের যৌথ প্রচেষ্টায় নতুন আয়ের পথ খুলে যেতে পারে। শারীরিক সমস‌্যার জন‌্য কাজের ক্ষতি হতে পারে। রক্ষণশীল মনোভাব ত‌্যাগ করার চেষ্টা করুন। ব‌্যবসায়ীরা ঋণ পরিশোধ করে মানসিক শান্তিতে থাকুন। বয়স্ক জাতক-জাতিকাদের তীর্থ ভ্রমণের সুযোগ আসতে পারে। স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক মত-বিরোধ দূর হতে পারে। জীবনে নতুন বন্ধু আসতে পারে। তবে বন্ধু নির্বাচনের আগে সতর্কতা বাঞ্ছনীয়। ব‌্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত‌্যাশা কারওর উপর করবেন না। বেহিসাবী খরচের জন‌্য সংসারে অশান্তি। চাষি ভাইরা দুর্যোগের হাত থেকে ফসল রক্ষা করার জন‌্য শস‌্য বীমা করিয়ে নিতে পারেন। সপ্তাহের শেষান্তে নতুন যানবাহন কেনার সুযোগ আসবে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement