shono
Advertisement
Weekly Pisces Rashi

সাপ্তাহিক রাশিফলে মীন (০৯ আগস্ট-১৫ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে মঙ্গল ও চন্দ্র, কর্কটে রবি, বুধ ও বৃহস্পতি, সিংহে কেতু, কন্যায় শুক্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:11 AM Aug 09, 2026Updated: 05:50 PM Aug 07, 2026

সপ্তাহের শুরুতে আর্থিক অবস্থা অনুকূলে না থাকলেও আগামিদিনে পরিস্থিতি ভালো হবে। স্ত্রীর শরীর কিছুটা সমস‌্যায় ফেলতে পারে। বয়ঃসন্ধি সন্তানদের অতিরিক্ত বন্ধু-বান্ধব আপনার সন্তানদের কুপথে চালিত করতে পারে। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে পরিবারের কাছ থেকে মূল‌্যবান সামগ্রী উপহার হিসাবে পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান‌্যতায় পদোন্নতি ও আর্থিক উন্নতি। শ্বশুরকূলের সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কর্মপ্রার্থীদের নতুন কাজের সুযোগ আসবে। হঠাৎ গৃহে অতিথির আগমন হতে পারে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement