shono
Advertisement
Weekly Cancer Rashi

সাপ্তাহিক রাশিফলে কর্কট (১৪ জুন-২০ জুন ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি ও চন্দ্র, মিথুনে বুধ, কর্কটে বৃহস্পতি ও শুক্র, সিংহে কেতু, কুম্ভে রাহু এবং মীনে শনি। ১৫ জুন সকাল ১২.৫৩ মিঃ মিথুনে রবি প্রবেশ করবে। ২০ জুন রাত্রি ১২.০১ মিঃ মঙ্গল বৃষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:03 AM Jun 14, 2026Updated: 01:16 PM Jun 13, 2026

সপ্তাহের অদ‌্যভাগে সম্পদ বৃদ্ধির যোগ। নতুন ব‌্যবসা শুরু করার আগে সেই ‌ব‌্যবসা সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করুন। ব‌্যবসায় মুনাফা বৃদ্ধি হলেও খরচ কমাবার চেষ্টা করুন। সন্তানের উচ্চশিক্ষার জন‌্য অর্থের সংস্থান হতে পারে। কোনও পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন। খেলাধূলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের সাফল্যের জন‌্য নাম ও যশ বৃদ্ধি পাবে। জাতকের বিবাহিত জীবন সুখের হবে। খুচরো ব‌্যবসায়ী ও পাইকারী বিক্রেতাদের জন‌্য সময়টি শুভ। শ্রমিক-মালিক বিবাদের জন‌্য কর্মক্ষেত্রে চাকরির স্থায়িত্ব নষ্ট হতে পারে। এই সময় পুরনো পাওনা টাকা ফেরত পেতে পারেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement