কর্মক্ষেত্রে পদোন্নতি দূরে কোথাও বদলি হতে পারেন। ব্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত্যাশা কারওর উপর করবেন না। ব্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস্যায় পড়তে পারেন। শিক্ষার্থীরা নিজের ভবিষ্যতের দিকে নজর দিন। গাড়ি চালকেরা অতি সাবধানে গাড়ি চালান। মা, বাবা ও ভাই-বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। বয়স্ক জাতক-জাতিকারা আর্তের সেবায় নিজেকে নিয়োজিত করে মানসিক শান্তি লাভ করতে পারেন। অপ্রিয় সত্য বলে অপরের বিরাগ ভাজন হবেন না। জলবাহিত রোগ থেকে এই সময় সাবধানে থাকুন। শিক্ষার্থীদের দেশের বাইরে পড়াশোনার সুযোগ আসতে পারে। ঘরে-বাইরে নিজের রাগ সংযত না রাখলে বিপত্তির আশঙ্কা।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
