এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী পারিবারিক কারণে অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা। দূরে কর্মরত সন্তানদের খবর না পাওয়ার ফলে মানসিক উদ্বেগ ও চঞ্চলতা বৃদ্ধি পাবে। দ্বিচক্রযানের চালকেরা অতি সাবধানে সপ্তাহটি অতিবাহিত করুন। কর্মজীবন ও ব্যবসায় চলতে থাকা সমস্যা থেকে মুক্তি পাবেন। কর্মপ্রার্থীদের মনোমত কর্মলাভের সুযোগ আসবে। জীবন যাত্রার মানকে উন্নত করার জন্য আরও পরিশ্রম করতে হবে। অকারণ বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন। খেলাধূলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাদের সাফল্যের জন্য নামী সংস্থায় চাকরির সুযোগ পাবেন। পারিবারিক ব্যবসায় বিনিয়োগ নিয়ে পরিবারের সঙ্গে অশান্তি।
Advertisement
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
