shono
Advertisement
Weekly Tula Rashifal

সাপ্তাহিক রাশিফলে তুলা (২৬ জুলাই-১ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে বুধ, কর্কটে রবি ও বৃহস্পতি, সিংহে শুক্র ও কেতু, বৃশ্চিকে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে শনি। ২৬ জুলাই রাত্রি ১.২৬ মিঃ শনি বক্রী হবে। ১লা আগস্ট সকাল ৯.২৮ মিঃ শুক্র কন্যায় প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:06 AM Jul 26, 2026Updated: 11:36 AM Jul 26, 2026

সন্তানদের শিক্ষার স্থান শুভ। এই সময় পুরনো পাওনা টাকা ফেরত পেতে পারেন। কর্মস্থানে কাজের চাপ বাড়বে। তবে এ বিষয়ে বিচলিত না হওয়াই শ্রেয়। নতুন জমি-বাড়ি কেনার ক্ষেত্রে অন্যের কথায় কোনও বিনিয়োগ করবেন না। সপ্তাহের মধ‌্যভাগে বিলাসিতা ও অমিতব‌্যয়ীতার ফলে আর্থিক সংকট দেখা দিতে পারে। আপনার প্রিয়জনের কাছ থেকে ভালো ব‌্যবহার না পাওয়ার ফলে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। কর্মপ্রার্থীরা এই সময় নতুন কাজের জন‌্য আশান্বিত হতে পারেন। পৈত্রিক সম্পত্তি রক্ষা করার বিষয়ে অনেক পরিশ্রম করতে হবে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement