সপ্তাহের শুরুতে বড় ধরনের কোনও কাজ হাতে নেবেন না। মাতৃকূল থেকে হঠাৎ কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। ক্রীড়া ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্যের মুখ দেখতে পাবেন। এই রাশির জাতক-জাতিকারা শরীরের নিম্নভাগে ব্যথা-বেদনায় কষ্ট পেতে পারেন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়বে। নতুন জমি বা বাড়ি কেনার সম্ভাবনা থাকলেও কিছু বাধা-বিঘ্ন ও প্রতারকের পাল্লায় পড়তে পারেন। মজুতদারি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা খুব সতর্কভাবে ব্যবসা পরিচালনা করুন। সম্পত্তি ক্রয়ের আগে উপযুক্ত পরামর্শদাতার পরামর্শ নিয়ে কাজ করবেন।
Advertisement
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
