shono
Advertisement
Weekly Gemini Rashi

সাপ্তাহিক রাশিফলে মিথুন (২৪ মে-৩০ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি ও বুধ, মিথুনে বৃহস্পতি ও শুক্র, সিংহে চন্দ্র ও কেতু, কুম্ভে রাহু ও মীনে শনি। ৩০ মে দুপুর ১১.১২ মিঃ বুধ প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:02 AM May 24, 2026Updated: 03:48 PM May 23, 2026

এই রাশির জাতক-জাতিকারা আর্থিক দিক থেকে দুশ্চিন্তা মুক্ত হলেও খরচের ব‌্যাপারে সাবধানে থাকবেন। চাকরিসূত্রে ভ্রমণের সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। বিবাহিত জীবনে কোনও সমস‌্যা থাকলে তা কেটে যাওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে অত‌্যাধিক ব‌্যস্ততার জন‌্য ব‌্যক্তিগত জীবনে সমস‌্যার সৃষ্টি হতে পারে। পৈতৃক সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ করতে পারে। বন্ধু-বান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। আয় অপেক্ষা ব‌্যয় বেশি হওয়ার ফলে সঞ্চিত অর্থ খরচ হওয়ার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। সন্তানের স্বাস্থ্যের উন্নতিতে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement