shono
Advertisement
Weekly horoscope

১-৭ ফেব্রুয়ারি, ২০২৬: শ্বশুরকূল থেকে সম্পত্তি পেতে পারেন ধনুরাশির জাতকরা, বাকিদের ভাগ্যে কী?

কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের জন্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
Published By: Tiyasha SarkarPosted: 09:13 AM Feb 01, 2026Updated: 10:12 AM Feb 01, 2026

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে বক্রী বৃহস্পতি, কর্কটে চন্দ্র, সিংহে কেতু, মকরে-রবি, মঙ্গল, শুক্র ও বুধ, কুম্ভে রাহু ও মীনে শনি। ৩ ফেব্রুয়ারি রাত্রি ৯ টা বেজে৫২ মিনিটে বুধ কুম্ভে প্রবেশ করবে। ৫ ফেব্রুয়ারি রাত্রি ১ টা বেজে ১২ মিনিটে শুক্র কুম্ভে প্রবেশ করবে।

Advertisement

মেষ

এই রাশির জাতক-জাতিকারা শান্তিপ্রিয়। এ সপ্তাহে অশান্তি এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে ছোটোখাটো সমস্যার সৃষ্টি হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা কেটে যাবে। এই নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। জলবায়ু পরিবর্তনের জন্য জ্বর বা সর্দিকাশিতে কষ্ট পেতে পারেন। স্ত্রীর প্রচেষ্টায় ভ্রাতা-ভগিনীদের সঙ্গে মতবিরোধ দূর হতে পারে। প্রৌঢ় ও বয়স্ক ব্যক্তিদের বিশেষ সতর্কভাবে চলাফেরা করা উচিত। কর্মপ্রার্থীরা নতুন কোনও জীবিকার সন্ধান এই সময় পেতে পারেন। রাজনীতিবিদরা সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। জাতক-জাতিকার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে। কন্যা-সন্তানের বিবাহ নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। বয়স্করা গুরুপাক জাতীয় খাদ্য বর্জন করুন।

বৃষ

সপ্তাহের শুরুতে এই রাশির জাতক-জাতিকাদের ব্যবসায় উন্নতি লক্ষ্য করা যায়। নব-বিবাহিতদের দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির উপস্থিতি খুব একটা সুখবর হবে না। কর্মক্ষেত্রে দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। সন্তানের ভবিষ্যত নিয়ে অযথা দুশ্চিন্তায় থাকবেন না। শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের যোগাযোগ হতে পারে। পরিবারে ভাই-বোনদের ব্যবহারে কষ্ট পেতে পারেন। ব্যবসায়ীদের সপ্তাহটি মোটের উপর ভাল। এই সময় বাবা-মা কারও শরীর নিয়ে দুশ্চিন্তায় থাকবেন। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ আসলেও সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন। শ্বশুরকূল থেকে স্থাবর সম্পত্তি লাভের সম্ভাবনা। স্ত্রীর আর্থিক সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে।

মিথুন

আশা ও নিরাশা নিয়ে সপ্তাহটি কাটবে। কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ার ফলে পদোন্নতি আটকে যেতে পারে। বিদেশে কর্মরত সন্তানের খবর না পাওয়ার ফলে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি। এই সময় কিছু প্রাপ্তি যোগের লক্ষণ দেখতে পাওয়া যায়। বেদখল সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা। সৃষ্টিশীল কাজের জন্য সরকারি স্বীকৃতি পেতে পারেন। অংশীদারী ব্যবসায় অংশীদারের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। দ্বিচক্রযানের চালকেরা খুব সাবধানে গাড়ি চালাবেন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভাল রাখার চেষ্টা করুন। নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেবেন না।

কর্কট

সপ্তাহের শুরুতে জীবিকার জন্য ভিনরাজ্যে যেতে হতে পারে। লটারিতে কিছু অর্থ হাতে আসতে পারে। পিতা-মাতার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। সন্তানদের পড়াশোনায় অন‌্যমনস্ক ভাব থাকলেও পরীক্ষায় সাফল‌্য লাভ হবে। কোনও বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অত‌্যন্ত সতর্ক থাকুন। কৃষিকার্যের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বাঁচাবার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও বদলির সম্ভাবনা। লৌহ, কাগজ ও ওষুধ ব‌্যবসায়ীদের বাড়তি মুনাফা লাভের সম্ভাবনা। স্ত্রীর মানসিক সমস‌্যার জন‌্য সংসারে অশান্তি। পাওনা টাকা আদায় নিয়ে গ্রাহকের সঙ্গে ঝামেলা বাঁধতে পারে।

সিংহ

এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বাবা-মায়ের কাছ থেকে মূল‌্যবান উপহার পেতে পারেন। কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল ফল আশা করতে পারেন। পরিবারে সামাজিক অনুষ্ঠান নিয়ে আত্মীয়-স্বজনের উপহাসের কারণ হতে পারেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের জন‌্য শারীরিক সমস‌্যা দেখা দেওয়ার সম্ভাবনা। স্বনিযুক্তি পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন‌্য সময়টি শুভ। ক্ষুদ্র ব‌্যবসায়ীরা ঋণ পরিশোধ করে শান্তি বজায় রাখুন। সন্তানের স্বাস্থ‌্য নিয়ে দুশ্চিন্তা অনেকাংশে লাঘব হবে। শেয়ার বা লটারীতে বাড়তি অর্থ হাতে আসতে পারে। সপ্তাহের মাঝামাঝি কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। পিতা-মাতার কাছ থেকে দূরে থাকলেও তাদের খেঁাজ-খবর নেওয়ার চেষ্টা করুন।

কন্যা

গ্রহ সন্নিবেশ অনুযায়ী কাজকর্মে ভাগ্যে আনুকূল‌্য পাবেন। অভিনয় ও সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাদের কাজের সাফল্যের জন‌্য সমাজে প্রশংসিত হবেন। পরিবারে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রী ও গুরুজনদের পরামর্শ অবশ‌্যই নেবেন। মায়ের স্বাস্থ‌্য খুব একটা ভাল যাবে না। মহিলাদের এই সময় শ্রীবৃদ্ধি ঘটবে। শ্রমিক-মালিক বিবাদের জন‌্য কর্মক্ষেত্রে চাকরির স্থায়িত্ব নষ্ট হতে পারে। বয়স্করা একাকীত্ব রোগকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। পৈত্রিক সম্পত্তি রক্ষা করার বিষয়ে অনেক পরিশ্রম করতে হবে। সপ্তাহের দ্বিতীয়ার্ধে কোনও ভাল খবর আসতে পারে। মৌসুমী রোগ থেকে এই সময় সাবধানে থাকুন।

তুলা

সপ্তাহের প্রারম্ভে কর্মজগতে পরিবর্তন আসবে। বয়স্করা পথে-ঘাটে সাবধানে চলাফেরা করবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের সাফল্যের সম্ভাবনা। এই সময় তাদের দেশে ও বিদেশে নামী কলেজ ও বিশ্ববিদ‌্যালয়ে মনোনীত হওয়ার যোগ লক্ষ‌্য করা যায়। কর্মক্ষেত্রে আপনার সরলতার সুযোগ নিয়ে সহকর্মীরা আপনার পদোন্নতি আটকে দিতে পারে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। ভোগবিলাসে অতিরিক্ত খরচের ফলে সঞ্চিত অর্থে টান পড়তে পারে। কর্মপ্রার্থীরা নতুন কোনও জীবিকার সন্ধান এই সময় পেতে পারেন। ব‌্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস‌্যায় পড়তে পারেন।

বৃশ্চিক

এই রাশি জাতক-জাতিকারা পরিবারের প্রতি কর্তব‌্য পরায়ণশীল হলেও পরিবার সেই অর্থে সম্মান দেবে না। চাকরির স্থানে ভাল খবর আশা করতে পারেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। ঠিকাদারদের কোনও লাভদায়ক কাজ হাতছাড়া হতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। প্রতিবেশীর অন‌্যায় আচরণকে সমর্থন করবেন না। সংগীত ও নৃৃত‌্যশিল্পীরা নিজের প্রতিভা দেখাবার সুযোগ পাবেন। প্রত‌্যাশিত অর্থপ্রাপ্তিতে বাধা তবে ধৈর্য‌্য হারাবেন না। পারিবারিক সমস‌্যায় গুরুজনদের পরামর্শ নেওয়া উচিত। সপ্তাহের শেষান্তে অতিরিক্ত কর্মব‌্যস্ততার জন‌্য পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের কাজের সুযোগ বৃদ্ধি পাবে।

ধনু

এই সপ্তাহে আয়-ব‌্যয়ের সমতা রাখা কঠিন হবে। শ্বশুরকূল থেকে স্থাবর সম্পত্তি পাওয়ার সম্ভাবনা। বিদেশে কর্মরত সন্তানের খবর না পাওয়ার ফলে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি। সপ্তাহের মধ‌্যভাগে কর্মক্ষেত্রে পরিবর্তন। ভাই-বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কর্মক্ষেত্রে পদোন্নতি ও আর্থিক শ্রীবৃদ্ধি লক্ষ‌্য করতে পারবেন। ছোট ব‌্যবসায়ে কোনও কর্মচারীর আচার-আচরণের জন‌্য লোকসান দেখা দিতে পারে। পরিবারে গুরুজনের প্রচেষ্টায় পারিবারিক অশান্তি অনেকাংশে লাঘব হবে। নব-বিবাহিত জীবন সুখের হবে। বিদ‌্যার্থীদের জন‌্য সপ্তাহের মধ‌্যভাগে শুভ সময় আসছে।

মকর

খরচ বহুল সপ্তাহ হলেও অর্থের টানাটানি হবে না। পৈত্রিক সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে। সরকারী শুল্ক-সংক্রান্ত সমস‌্যা ফেলে রাখবেন না। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক্‌-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। পরিবারের তুচ্ছ ব‌্যাপার এড়িয়ে চলুন। বিদ‌্যার্থীদের জন‌্য সপ্তাহের মধ‌্যভাগে শুভ সময় আসছে। বন্ধুর সাহায্যে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। সন্তানের স্বাস্থে‌্যর উন্নতিতে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। বয়স্ক বাবা-মা-দের একাকীত্ব ঘোচাবার জন‌্য তাদের সঙ্গে কিছুটা সময় দিন। এই সময় ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলাই শ্রেয়। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।

কুম্ভ

সপ্তাহটি কর্মব‌্যস্ততার মধ‌্য দিয়ে চলবে। সন্তানদের শিক্ষা স্থান শুভ। ব‌্যবসায়ীদের আর্থিক লেনদেনের ব‌্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। কর্মপ্রার্থীরা চাকরির জন‌্য বসে না থেকে নতুন ব‌্যবসা শুরুর কথা ভাবতে পারেন। এই সময় পাওনা টাকা আদায়ের জন‌্য চেষ্টা চালিয়ে যেতে হবে। জমি-বাড়ি কেনা-বেচার ক্ষেত্রে আরও সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে হঠাৎ বড় পরিবর্তন আসবে। পিতার শারীরিক অসুস্থতার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। এই সময় শেয়ারে বিনিয়োগের ফলে বাড়তি উপার্জন হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে অকারণে বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন। এই সময় জমি-জমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে।

মীন

সপ্তাহের শুরুর দিকে স্বাধীন পেশায় নিযুক্ত জাতক-জাতিকাদের অর্থ ভাগ‌্য খুব একটা ভাল যাবে না। মধ‌্যবয়সী জাতক-জাতিকারা ডাক্তারকে দিয়ে মাঝে-মধে‌্য স্বাস্থ‌্য পরীক্ষা করান। অবিবাহিতদের বিবাহযোগ প্রবল। নিজের অায় অনুযায়ী খরচ করার চেষ্টা করুন। পৈত্রিক সম্পত্তি রক্ষার জন‌্য অারও উদে‌্যাগী হতে হবে। ব‌্যবসায়ীদের ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা বাঞ্ছনীয়। লটারী বা শেয়ারে বাড়তি অর্থ হাতে অাসতে পারে। চাষি ভাইরা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বঁাচাবার চেষ্টা করুন। অতিরিক্ত পরিশ্রমের জন‌্য কাজের প্রতি অনীহা আসতে পারে। ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় আশানুরূপ ফল লাভ।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement