shono
Advertisement

Breaking News

Weekly Horoscope

১৫-২১ ফেব্রুয়ারি, ২০২৬: বিশেষ স্বপ্ন পূরণ হবে মেষরাশির, বাকিদের জন্য সপ্তাহটা কেমন?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।
Published By: Biswadip DeyPosted: 10:59 AM Feb 15, 2026Updated: 10:59 AM Feb 15, 2026

অালোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে বক্রী বৃহস্পতি, সিংহে কেতু, মকরে চন্দ্র ও মঙ্গল, কুম্ভে রাহু, বুধ, রবি এবং শুক্র, মীনে শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

দীর্ঘদিনের কোনও বিশেষ স্বপ্ন সপ্তাহের অাদ‌্যভাগে পূরণ হতে পারে। পারিবারিক পরিস্থিতি প্রতিকূল হলেও নিজের বুদ্ধিবলে পরিস্থিতি নিজের আয়ত্তে আনতে পারবেন। ছোট ব‌্যবসায়ীরা অাশানুরূপ উন্নতির সুযোগ পাবেন। সন্তানের খেলাধুলায় কৃতিত্বের জন‌্য গর্বিত হওয়ার যোগ। স্ত্রীর প্রচেষ্টায় নতুন ব‌্যবসা শুরুর কথা ভাবতে পারেন। অন‌্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধে‌্যর অতীত খরচ করতে যাবেন না। মহিলাদের এই সময় চাকরিতে উন্নতির যোগ লক্ষ‌ করা যায়। প্রতিবেশীর অন‌্যায় অাচরণকে সমর্থন করবেন না। কর্মপ্রার্থীরা নতুন উদ‌্যম নিয়ে কর্মের চেষ্টা করুন। নতুন গৃহ নির্মাণের জন‌্য ঋণ মঞ্জুর হতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে আবার নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হবে। ঠিকাদারি ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা বড় কাজের সুযোগ পাবেন।

বৃষ

সপ্তাহটি উত্থান-পতনের মধ‌্য দিয়ে চলবে। বয়স্ক জাতক-জাতিকারা এই সময় সমাজের সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করুন। নিজের আয় অনুযায়ী খরচ করার চেষ্টা করুন। শিক্ষার্থীদের নিজের উদাসীনতার জন‌্য ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। এই সময় কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা মনের মতো বিশ্ববিদ‌্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন। সন্তানের পরীক্ষায় সাফলে‌্যর জন‌্য দুশ্চিন্তা কেটে যাবে। জমিজমা ও সম্পত্তি রক্ষার জন‌্য আরও উদ‌্যমী হতে হবে। ক্ষুদ্র চাষিরা প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হওয়ার জন‌্য সরকারের সাহায‌্য ও সহযোগিতা লাভ করবেন। ব‌্যবসায় অনিশ্চয়তা থাকবে, তাই বলে হাল ছাড়বেন না। পরিবারে শুভ অনুষ্ঠান হতে পারে। দাম্পত‌্য জীবনে মাধুর্য‌ থাকবে।

মিথুন

এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে সাফলে‌্য। বড় ভাইয়ের অনৈতিক কাজ-কর্মের জন‌্য আপনার মর্যাদাহানি হতে পারে। শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। ব‌্যবসায়ীদের আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। সন্তানদের আবদার সবসময় মেনে নেবেন না। লোকশিল্পীরা তাঁদের কাজের স্বীকৃতি স্বরূপ সরকারি স্বীকৃতি লাভ করতে পারবেন। স্ত্রীর চিকিৎসার জন‌্য অর্থ খরচ হতে পারে। খাওয়া-দাওয়ার ব‌্যাপারে সতর্ক থাকুন। অনাবশ‌্যক ব‌্যয় এড়িয়ে চলার চেষ্টা করুন। নব-বিবাহিতদের দাম্পত‌্য সুখ বজায় থাকবে। কর্মপ্রার্থীদের জন‌্য এই সপ্তাহটি অত‌্যন্ত শুভ।

কর্কট

সপ্তাহের প্রারম্ভে অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। যে কোনও পরিস্থিতিতে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন। অংশীদারি ব‌্যবসায় ভুল বোঝাবুঝির ফলে ব‌্যবসায় মন্দাভাব। শ্বশুরকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি হাতে আসতে পারে। সমাজকল‌্যাণমূলক কাজের মাধ‌্যমে আপনার নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক্‌-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। পরিবারের একাকীত্ব দূর করার জন‌্য কাছেপিঠে ভ্রমণে যেতে পারেন। নতুন ব‌্যবসা শুরু করার সুযোগ আসবে, তবে বুঝেশুনে ব‌্যবসা শুরু করবেন। যাঁরা সমাজ জীবনে পরিচিত তাঁরা এমন কিছু করবে না যাতে তাঁদের বদনাম হয়।

সিংহ

এই সপ্তাহে রোজগার বৃদ্ধির সম্ভাবনা থাকবে। বয়ঃসন্ধি কন‌্যা-সন্তানের আচার-আচরণের দিকে সজাগ দৃষ্টি রাখুন। সংগীত ও নৃত‌্যশিল্পীরা নিজের প্রতিভা দেখাবার সুযোগ পাবেন। হস্তশিল্পে নৈপুণে‌্যর জন‌্য ভালো ও অর্থকরী কাজের বরাত মিলতে পারে। ব‌্যবসায়ীরা শুল্ক-সংক্রান্ত সমস‌্যায় পড়তে পারেন। শিল্পসত্তার দক্ষতার কারণে প্রশংসিত হতে পারেন। বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। ক্ষুদ্র চাষিরা প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হওয়ার জন‌্য সরকারের সাহায‌্য ও সহযোগিতা লাভ করবেন। খরচবহুল জীবনযাত্রা সাময়িক আরাম দিলেও আগামিদিনে এর পরিণাম বুঝতে পারবেন।

কন্যা

গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মানসিক চাপ কমবে। পরিবারে কেউ কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে। সকলকে বিশ্বাস করবেন না। কর্মক্ষেত্রে অকারণে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। ব‌্যবসায় কর্মচারীর অসততার জন‌্য লোকসান বৃদ্ধি। কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা লক্ষ‌ করা যায়। কাজের জায়গায় কোনও সিদ্ধান্ত নিতে সমস‌্যা হলে অবশ‌্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নিন। বন্ধু-বান্ধবের সঙ্গে কোনও বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করবেন না। সপ্তাহের দ্বিতীয়ার্ধে ভ্রমণের সুযোগ আসবে। স্কুলে পাঠরত ছাত্র-ছাত্রীরা তাদের বাৎসরিক পরীক্ষার ফল ভালো করবে।

তুলা

এই রাশির জাতক-জাতিকাদের দ্বি-মুখী আয়ের সম্ভাবনা। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। ব‌্যবসায়ীরা এই সময় একটু সাবধানে আপনার ক্রেতাকে ঋণ দেবার কথা ভাববেন। নতুন সম্পত্তি কেনার সুযোগ আসবে। তবে কেনার আগে আইনজ্ঞের দ্বারা কাগজপত্র পরীক্ষা করে নেবেন। ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা নতুন কাজের বরাত পেতে পারেন। সৃষ্টিশীল কাজে দক্ষতার কারণে সম্মান বৃদ্ধি। গুরুজনদের স্বাস্থে‌্যর অবনতিতে মানসিক উদ্বেগ। প্রলোভন বা প্ররোচনায় পা দিয়ে অর্থ নষ্ট করবেন না।

বৃশ্চিক

কর্মক্ষেত্রে কর্ম প্রতিভার বিকাশ ও আর্থিক উন্নতি। গোপন শত্রুর ব‌্যাপারে সাবধানে থাকুন। বেহিসাবি খরচের ফলে সংসারে অশান্তি। ব‌্যবসায় মন্দাভাব ধীরে ধীরে কেটে যাবে। জলপথে ভ্রমণ এড়িয়ে চলুন। এই সপ্তাহে অত‌্যধিক খরচের জন‌্য সঞ্চয়ে টান পড়তে পারে। পৈতৃক ব‌্যবসায় অল্প কিছু বিনিয়োগ করতে পারেন। দাম্পত‌্য জীবনে নানা ঘাত-প্রতিঘাত থাকলেও সম্পর্ক ভাঙার চেষ্টা করবেন না। পৈতৃক ব‌্যবসায় অল্প কিছু বিনিয়োগ করতে পারেন। ব‌্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত‌্যাশা না করাই শ্রেয়। আপনার অত‌্যধিক কাজের চাপ থাকলেও পরিবারের জন‌্য কিছু সময় ব‌্যয় করুন।

ধনু

শিল্পী ও কুশলীদের নতুন কাজের যোগাযোগ হতে পারে। অযাচিতভাবে কাউকে সাহায‌্য করতে যাবেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান‌্যতায় পদোন্নতি ও আর্থিক উন্নতি। বয়ঃসন্ধি সন্তানের উদ্ধত আচরণ কখনওই সমর্থন করবেন না। প্রতিবেশীর সঙ্গে জমি-জমা সংক্রান্ত সমস‌্যার সমাধানের চেষ্টা করুন। অতিরিক্ত পরিশ্রমের জন‌্য এই রাশির জাতক-জাতিকার শারীরিক দুর্বলতার সৃষ্টি হতে পারে। পৈতৃক ব‌্যবসা বাড়ানোর জন‌্য অর্থ বিনিয়োগ করতে পারেন। কর্মক্ষেত্রে অধস্তন কর্মচারীদের সঙ্গে রূঢ় ভাষায় কথা বলবেন না। শ্বশুরকুল থেকে অর্থ ও স্থাবর সম্পত্তি হাতে আসতে পারে।

মকর

সপ্তাহের শুরুতে সম্পদ বৃদ্ধির যোগ। ব‌্যবসায়ীরা তাঁদের ব‌্যবসায় উন্নতির যোগ লক্ষ‌ করতে পারবেন। কর্মক্ষেত্রে যে কোনও পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। সন্তানের পরীক্ষায় সাফলে‌্যর জন‌্য দুশ্চিন্তা থেকে মুক্তি। গোপন শত্রুর ব‌্যাপারে সাবধানে থাকুন। মধ‌্যবয়সি জাতক-জাতিকারা ডাক্তারকে দিয়ে মাঝেমধে‌্য স্বাস্থ‌্য পরীক্ষা করুন। আপনার অত‌্যধিক কাজের চাপ থাকলেও পরিবারের জন‌্য কিছু সময় ব‌্যয় করুন। বহুদিন ধরে চলা অর্থসমস‌্যা ধীরে ধীরে কেটে যাবে। কর্মপ্রার্থীদের জন‌্য কোনও সুখবর আসতে পারে। শিক্ষার্থীদের নিজের উদাসীনতার জন‌্য ভালো সুযোগ হাতছাড়া হতে পারে।

কুম্ভ

সপ্তাহটি কর্মব‌্যস্ততার মধ‌্য দিয়ে চলবে। রাজনীতিবিদরা জনসংযোগ ও সমাজসেবার মাধ‌্যমে সমাজে নিজের পরিচিতি বাড়ান। জমি-বাড়ি কেনার আগে জমি সংক্রান্ত কাগজ-পত্র উপযুক্ত ব‌্যক্তিকে দিয়ে পরীক্ষা করে নেবেন। ব‌্যবসায়ীদের এই সময় অতিরিক্ত বিনিয়োগ না করাই শ্রেয়। কর্মপ্রার্থীরা বৃত্তিগত প্রশিক্ষণের মাধ‌্যমে নানা কাজে নিয়োজিত হতে পারে। সন্তানের অন‌্যায় আচরণকে সমর্থন করবেন না। শ্বশুরকুল থেকে হঠাৎ কিছু সম্পত্তি হাতে আসতে পারে। চাষিরা সঠিক দামে ফসল বিক্রি করার চেষ্টা করুন। সমাজসেবা বা রাজনীতির সঙ্গে যাঁরা যুক্ত আছেন তাঁদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।

মীন

আশা-নিরাশা নিয়ে সপ্তাহটি কাটবে। এই সময় উচ্চশিক্ষা ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা মনের মতো বিশ্ববিদ‌্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন। নব-বিবাহিত দম্পতিরা বৈবাহিক জীবনে কিছু সমস‌্যার সম্মুখীন হতে পারেন। কতিপয় ব‌্যবসায়ীদের শুল্ক সংক্রান্ত ব‌্যবসার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। স্ত্রীর প্রচেষ্টায় ব‌্যবসায় উন্নতি। সন্তানের কর্মসূত্রে বিদেশ যাওয়ার সুযোগ আসবে। পিতার শারীরিক অসুস্থতার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। ব‌্যয় কম হওয়ার ফলে ভবিষ‌্যতের জন‌্য সঞ্চয়ে মন দেওয়া উচিত। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের জন‌্য মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। বয়স্করা অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement