আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে বৃহস্পতি, সিংহে কেতু, মকরে চন্দ্র, কুম্ভে মঙ্গল, রাহু এবং বক্রী বুধ, মীনে রবি, শনি এবং শুক্র। ২০ মার্চ রাত্রি ১.১১ মিঃ বুধ মার্গী হবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
মেষ
সংসারে বেহিসাবী খরচের ফলে পরিবারে অশান্তি। স্ত্রীর প্রচেষ্টায় ব্যবসায় উন্নতি পশুপালন ও মৎস্যপালনে অতিরিক্ত মুনাফা হাতে আসবে। কর্মক্ষেত্রে পেশাগত কিছু সমস্যা থাকবে তবে তাই নিয়ে চিন্তা করার কারণ নেই। নিজেদের ব্যক্তিগত জীবনে অন্যদের হস্তক্ষেপ মেনে নেবেন না। সম্পত্তি রক্ষার ব্যাপারে ভাইবোনদের সঙ্গে আলাপ-অালোচনা সেরে নিন। অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধে্যর অতীত খরচ করতে যাবেন না। সপ্তাহের মধ্যভাগে পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। নব-বিবাহিতদের দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। নতুন গৃহনির্মাণের যোগ। এই সময় জলপথে ভ্রমণ না করাই শ্রেয়।
বৃষ
বন্ধুবান্ধবের অন্যায় কাজকে সমর্থন করবেন না। গুরুজনের চিকিৎসা বিভ্রাটে হয়রানি। কর্মপ্রার্থীদের চাকরি অপেক্ষা ব্যবসায় অর্থালাভ অনেক বেশি হবে। পিতা-মাতার থেকে দূরে থাকলেও তঁাদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। বৃত্তিগত প্রশিক্ষণে সাফলে্যর জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ আসবে। খেলাধুলায় আপনার কন্যার কৃতিত্বে মুখ উজ্জ্বল হবে। এই সময় কর্মক্ষেত্র পরিবর্তনের যোগ লক্ষ্য করা যায়। বয়ঃসন্ধির সন্তানের অতিরিক্ত বন্ধুবান্ধবের জন্য বিপথে যাওয়ার সম্ভাবনা। ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি শুভ। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন।
মিথুন
সপ্তাহের শুরুতে আর্থিক ব্যাপারে সতর্ক থাকলে সঞ্চয় ভালো হবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথামতো কাজ করার চেষ্টা করুন। ছোট সন্তানের পরীক্ষার ফল খারাপ হওয়ার জন্য অতিরিক্ত বকাবকি করবেন না। এই সময় আর্থিক চাপ থাকলেও খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ভাইবোনদের অতিরিক্ত স্বার্থপরতা ও রূঢ় অাচরণের ফলে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা। নতুন গৃহনির্মাণের জন্য ঋণের ব্যবস্থা হয়ে যাবে। কন্যাসন্তানের বিবাহ নিয়ে পরিবারে অশান্তি দেখা দিতে পারে। সপ্তাহের শেষান্তে শ্বশুরকুল থেকে সম্পত্তি পাওয়ার যোগ লক্ষ করা যায়।
কর্কট
কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এই সময় শেষ হওয়ার সম্ভাবনা। পরিবারে ছোটখাটো কারণে মাথা গরম করবেন না। অার্থিক বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। পৈত্রিক ব্যবসা বাড়ানোর জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন। সপ্তাহের মধ্যভাগে বিভিন্ন কারণে আর্থিক চাপ বাড়তে পারে। উচ্চ রক্তচাপ ও মধুমেহ রোগকে অবহেলা করবেন না। সন্তানের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ আসবে। বন্ধুর উপকার করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। অবিবাহিতদের বিবাহের যোগ প্রবল।
সিংহ
সপ্তাহটি গতানুগতিকভাবে চলবে। কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। অনে্যর কথায় প্রভাবিত হয়ে কারও সঙ্গে বাক্-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল আশানুরূপ হবে না। এই সময় লটারী বা শেয়ারে কোনও বিনিয়োগ না করাই শ্রেয়। বাবা-মার মধে্য কারও একজনের শারীরিক অসুস্থতার জন্য অর্থব্যয়ের সম্ভাবনা লক্ষ্য করা যায়। ব্যবসায় ঋণবৃদ্ধি মানসিক উদ্বেগের কারণ হতে পারে। ভোগবিলাসিতায় অতিরিক্ত খরচের জন্য অর্থের টান আসতে পারে। খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের সাফলে্যর জন্য নাম ও যশ বৃদ্ধি পাবে। কর্মপ্রার্থীদের নতুন চাকরির সুযোগ আসবে।
কন্যা
কর্মক্ষেত্রে গোলযোগের জন্য সংস্থা পরিবর্তন করতে হতে পারে। নতুন গৃহ বা ফ্ল্যাট কেনার জন্য সুযোগ এলেও নিকট আত্মীয়ের কলকাঠিতে সমস্যা দেখা দিতে পারে। বয়স্কদের উচ্চ-রক্তচাপ ও শর্করা জনিত রোগের সমস্যা হতে পারে। কোনও প্রভাবশালী ব্যক্তির সান্নিধে্য থেকে নতুন অর্থ রোজগারের পথ খুঁজে পাবেন। সন্তানের উন্নতিতে মানসিক শান্তি। বিনোদন জগতের সঙ্গে যুক্তরা অভিনেতা, অভিনেত্রীদের বিশেষ কোনও সুযোগ আসবে। নিজের স্বাস্থে্যর প্রতি যত্নবান হোন। নিজের ও পরিবারের বিলাসিতার জন্য অতিরিক্ত ব্যয়ের ফলে সঞ্চয়ে কোপ পড়তে পারে।
তুলা
সপ্তাহটি উত্থান-পতনের মধ্য দিয়ে চলবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক পাবেন না। সন্তানের বিবাহ নিয়ে কিছু সমস্যা থাকলেও আগামিদিনে তা কেটে যাবে। পিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে। ব্যবসায়ীরা এই সময় তঁাদের আটকে থাকা অর্থ উদ্ধারের চেষ্টা করুন। এই সময় পুরনো বন্ধুর সঙ্গে নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হতে পারে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভালো ফল করার জন্য ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা। উচ্চপদস্থ কর্তাব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজের কাজ সুসম্পন্ন করার চেষ্টা করুন। নিজের জেদের জন্য সাংসারিক জীবনে শান্তি বিঘ্নিত হতে পারে।
বৃশ্চিক
পূর্ববর্তী সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহটি আর্থিক দিক থেকে শুভ। কর্মস্থলে বিভিন্ন কারণে এই সময় জটিলতা বৃদ্ধি পেতে পারে। গাড়ি কেনাবেচা ও যানবাহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি শুভ। অাপনার, শ্রম ও দক্ষতা থাকলেও কর্মক্ষেত্রে কতিপয় ব্যক্তির জন্য পদোন্নতি আটকে যেতে পারে। কৃষিকার্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভের মুখ দেখতে পাবেন। আয়-ব্যয়ের মধে্য সামঞ্জস্য রেখে চলবেন। বাড়ির দলিল ও মূল্যবান নথিপত্র নিজের কাছে সাবধানে রাখুন। ব্যবসায় বড় লেনদেন করার আগে সবদিক বিবেচনা করে নেবেন।
ধনু
শিক্ষার্থীদের পড়াশোনায় চাপ থাকবে। পরিবারে কোনও মাঙ্গলিক বা শুভ অনুষ্ঠানের জন্য বাড়তি খরচ হতে পারে। সম্পত্তি কেনার আগে কাগজপত্র উপযুক্ত ব্যক্তিকে দিয়ে পরীক্ষা করে নেবেন। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক শান্তির জন্য পূজাপাঠ ও দানধ্যান করতে পারেন। ব্যবসায় সাময়িক ক্ষতির মুখে পড়লেও আত্মীয়দের সাহাযে্য আবার উন্নতির মুখ দেখতে পাবেন। ছোট ব্যবসায় কোনও কর্মচারীর আচার-আচরণের জন্য লোকসান দেখা দিতে পারে। শ্বশুরকুল থেকে হঠাৎ কিছু সম্পত্তি হাতে আসতে পারে। স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক অশান্তি অনেকাংশে লাঘব হবে।
মকর
কর্মক্ষেত্রে সহকর্মীর উন্নতিকে ঈর্ষা না করে নিজের উন্নতির চেষ্টা করুন। ব্যবসা ভালো চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভালো নয়। পুরনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। রাজনীতিবিদরা সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে নিজের নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা লাভ করতে পারেন। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব্যবসায় উন্নতি। স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক অশান্তি অনেকাংশে লাঘব হবে। অর্থকরী দিক শুভ তবে স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় থাকতে পারেন। উচ্চশিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য। কোনও কাজ করার আগে অবশ্যই ভাবনাচিন্তা করে নেবেন।
কুম্ভ
সপ্তাহের শুরুটা খুব একটা আশাব্যঞ্জক হবে না। রাগ ও অাবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। চাকরিজীবীদের পদোন্নতির যোগ লক্ষ্য করা যায়। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের ধীরে ধীরে সময় ভালোর দিকে যাবে। কোনও কাজ করার আগে অবশ্যই ভাবনাচিন্তা করে নেবেন। সৃজনশীল কাজে উন্নতি। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহাযে্য কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। সন্তানের প্রণয়ঘটিত সমস্যা অালোচনার মাধ্যমে মিটিয়ে ফেলুন। আমদানি-রফতানি ব্যবসায় বাড়তি মুনাফা আসার যোগ। ব্যবসায় আপনার উদ্যম ও লড়াইয়ের মনোভাব আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে।
মীন
এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে সাফল্য। বড় ভাইয়ের অনৈতিক কাজকর্মের জন্য আপনার মর্যাদাহানি হতে পারে। কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল আশা করতে পারেন। ব্যবসায় আয়বৃদ্ধির সম্ভাবনা। স্ত্রীর চাকরির পরিবর্তনের যোগ বিদ্যমান। নতুন প্রকল্পের কাজ হাতে নেওয়ার শুভ সময়। অতিরিক্ত বন্ধুবান্ধবের সঙ্গে বিলাসিতায় খরচের জন্য অর্থের টান পড়তে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। নব বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। বয়স্ক জাতক-জাতিকারা আর্তের সেবায় নিজেকে নিয়োজিত করে মানসিক শান্তি লাভ করতে পারেন।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll