shono
Advertisement

Breaking News

Weekly Horoscope

১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত Horoscope: বিবাদ-বিতর্ক কারা এড়াবেন? ফল আশানুরূপ হবে? জেনে নিন সাপ্তাহিক রাশিফল

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।
Published By: Suparna MajumderPosted: 09:44 AM Aug 18, 2024Updated: 09:44 AM Aug 18, 2024

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল ও বৃহস্পতি, সিংহে রবি, বক্রী বুধ এবং শুক্র। কন‌্যায় কেতু, মকরে চন্দ্র, কুম্ভে বক্রী শনি এবং মীনে রাহু। ২২ আগস্ট বক্রী বুধ কর্কটে প্রবেশ করবে। ২৪ আগস্ট রাত্রি ১.১৭ মিঃ শুক্র কন‌্যায় প্রবেশ করবে। কী হবে এর প্রভাব? (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে কিছু সমস‌্যা দেখা দিলেও নিজের বুদ্ধিবলে উদ্ভূত সমস‌্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। নিজের বেপরোয়া মনোভাবের জন‌্য ব‌্যবসায় লোকসান বৃদ্ধি। সন্তানদের লেখাপড়ায় অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল আশানুরূপ হবে না। নিজের ও পরিবারের স্বাস্থ্যের দিকে নজর দিন। আমদানি-রপ্তানি ব‌্যবসার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের অভাবনীয় সাফল‌্য।  বাড়িতে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে সমস‌্যায় পড়তে হতে পারে। মাতৃকুল থেকে স্থাবর সম্পত্তি পাওয়ার যোগ। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফলে আপনার মান বৃদ্ধি পাবে। বয়স্ক জাতক-জাতিকারা পেট সংক্রান্ত সমস‌্যায় কষ্ট পেতে পারেন।

বৃষ

এই সপ্তাহে মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। ব‌্যবসায়ীদের এই সময় বাড়তি চাপ থাকলেও পুরনো টাকা আদায়ের ফলে ব‌্যবসায় শ্রীবৃদ্ধি। কর্মপ্রার্থীদের মনোমতো কর্মলাভের সুযোগ আসবে। উচ্চশিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল‌্য। পরিবারে কারও চিকিৎসার জন‌্য ব‌্যয় বৃদ্ধি হতে পারে। দূরে কর্মরত সন্তানদের খবর না পাওয়ার ফলে মানসিক উদ্বেগ ও চাঞ্চল‌্য বৃদ্ধি পাবে। স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক অশান্তি অনেকাংশে লাঘব হবে। নতুন বাড়ি বা ফ্ল‌্যাট কেনার জন‌্য সময়টি শুভ।

মিথুন

অকারণ বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন। ব‌্যবসায়ীরা প্রতিযোগী ব‌্যবসায়ীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। মহিলাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতিস্বরূপ পদোন্নতি হতে পারে। শেয়ার বা ফাটকায় আয়বৃদ্ধির সম্ভাবনা। খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাঁদের সাফল্যের জন‌্য নামী সংস্থায় চাকরির সুযোগ পাবেন। সন্তানের লেখাপড়া ও পরীক্ষার ফল আপনার আনন্দের কারণ হবে। নববিবাহিতদের স্বামী-স্ত্রীর সম্পর্কে তৃতীয় ব‌্যক্তির উপস্থিতি খুব একটা সুখকর হবে না। সরকারি চাকরিতে অন‌্য শহরে বদলি হওয়ার যোগ।

কর্কট

এই সপ্তাহে এই রাশির ধনাগম অতিশয় শুভ। কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি। ঠিকাদারি ব‌্যবসায় নতুন কাজের বরাত আসতে পারে। সন্তানদের স্বাস্থ‌্য সংক্রান্ত সমস‌্যার জন‌্য পড়াশোনার ফলের উপর প্রভাব পড়তে পারে। ব‌্যবসায়ীরা তাঁদের ক্রেতাদের সঙ্গে কথাবার্তায় ভদ্রতা বজায় রাখুন। বাবা-মার একাকীত্ব দূর করবার জন‌্য তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। সহকর্মীদের কারসাজিতে মিথ‌্যা অপবাদ নিতে হতে পারে। মাতৃকুল থেকে অর্থ বা সম্পত্তি পাওয়ার যোগ। যানবাহন চালানোর সময় সতর্কতা বাঞ্ছনীয়। পারিবারিক ব‌্যবসায় বিনিয়োগ নিয়ে পরিবারের সঙ্গে অশান্তি। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফল্যের ল্যে জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে।

সিংহ

বিকল্প কাজে সাফল্যের সম্ভাবনা। ছোটখাটো শারীরিক সমস‌্যায়ও অবশ‌্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। পৈত্রিক সম্পত্তি নিয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে মনোমালিন্যে সম্পর্কে অবনতি। কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল আশা করতে পারেন। ব‌্যবসায়ীদের আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। স্ত্রীর চাকরির পরিবর্তনের যোগ বিদ‌্যমান। বিতর্কিত বিষয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। লোকশিল্পীরা তাঁদের কাজের স্বীকৃতিস্বরূপ সরকারি স্বীকৃতি লাভ করতে পারবেন। জমি বা ফ্ল‌্যাট কেনার জন‌্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। আপনার ভালমানুষি পরিবারে অনেকে সুযোগ হিসাবে নেওয়ার চেষ্টা করবে। গুরুপাক খাদ‌্য ও উত্তেজক পানীয় নেওয়ার ফলে পেটের সমস‌্যা দেখা দিতে পারে।

কন্যা

অল্পস্বল্প রোগব‌্যাধি এই সপ্তাহে অল্পবিস্তর ভোগ করতে হবে। কর্মক্ষেত্রে গোপন শত্রুর কলকাঠিতে পদোন্নতি আটকে যেতে পারে। সন্তানদের আবদার সব সময় মেনে নেবেন না। বিদ‌্যার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন‌্য পড়াশোনায় আরও যত্নবান হওয়া উচিত। স্ত্রীর প্রচেষ্টায় একাধিক উপায়ে উপার্জনের সুযোগ আসবে। পরিবারে আপনার কর্তব‌্য করলেও অন‌্য সদস‌্যদের কাছ থেকে ভালো প্রতিদান পাবেন না। সপ্তাহের শেষের দিকে মূল‌্যবান নথি অত‌্যন্ত সাবধানে রাখার চেষ্টা করুন। রাজনীতিবিদরা নিজ দলে বড় পদ বা দায়িত্ব পেতে পারেন। বয়স্ক জাতক-জাতিকারা আর্তের সেবায় নিজেকে নিয়োজিত করে মানসিক শান্তি লাভ করতে পারেন।

তুলা

নতুন কর্মপ্রার্থীরা সপ্তাহের প্রথমে ভালো খবর পাবেন। জীবনে উত্থান-পতন থাকলেও ক্রমান্বয়ে কাটিয়ে উঠতে পারবেন। সমাজ-কল‌্যাণমূলক কাজের মাধ‌্যমে আপনার নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক্‌-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। নতুন সম্পত্তি ক্রয়ের ব‌্যাপারে বিশেষজ্ঞের পরামর্শ নিন। ঘরে-বাইরে নিজের রাগ সংযত না রাখলে বিপত্তির আশঙ্কা। কোনও বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তার ফলে স্বাস্থ‌্যহানির আশঙ্কা। স্ত্রীর মানসিক সমস‌্যার জন‌্য সংসারে অশান্তি। উচ্চশিক্ষার জন‌্য বিদেশযাত্রার যোগ। পরিবারের একাকীত্ব দূর করার জন‌্য কাছেপিঠে ভ্রমণে যেতে পারেন।

বৃশ্চিক

কর্মক্ষেত্রে কিছু গোলযোগ থাকলেও আগামিদিনে মিটে যাওয়ার সম্ভাবনা। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফল‌্য। স্ত্রীর স্বাস্থ‌্য খুব একটা ভালো যাবে না। আবেগের বশে তাড়াহুড়ো করে বড় কোনও সিদ্ধান্ত নেবেন না। গুরুজনদের স্বাস্থ্যের অবনতিতে মানসিক উদ্বেগ। ছাত্রছাত্রীদের পরীক্ষার ফল আশানুরূপ হবে। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের কাজের বরাত বাড়তে পারে। সন্তানদের উচ্ছৃঙ্খল আচরণের জন‌্য পরিবারে অশান্তি। কর্মপ্রার্থীদের নতুন চাকরির সংস্থান আসতে পারে। বয়ঃসন্ধির কন‌্যাসন্তানের দিকে সতর্ক দৃষ্টি রাখুন। কোনও কারণে বাড়ির পরিবেশ পরিবর্তন হওয়ার আশঙ্কা।

ধনু

বিগত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহটি আপনার অনুকূলে থাকবে। বহুদিন ধরে চলা কোনও মামলা-মোকদ্দমার ফল আপনার অনুকূলে আসতে পারে। কর্মক্ষেত্রে গোপন শত্রুর থেকে সাবধানে থাকুন। সপ্তাহের মাঝামাঝি স্ত্রীর কর্মক্ষেত্রে সাফল‌্য। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। ব‌্যবসায়ীদের নতুন ব‌্যবসা শুরু করার জন‌্য সময়টি শুভ। সৃজনশীল কাজে উন্নতি। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক শান্তির জন‌্য পূজাপাঠে মন দিন। অনাবশ‌্যক ব‌্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। ব‌্যক্তিগত জীবনে কিছু সমস‌্যার সমাধান এই সময় হতে পারে।

মকর

এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী পারিবারিক কারণে অতিরিক্ত অর্থব‌্যয়ের সম্ভাবনা। কর্মপ্রার্থীদের কাজের সন্ধানের জন‌্য আরও উদ‌্যমী হতে হবে। দ্বিচক্রযানের চালকরা অতি সাবধানে সপ্তাহটি অতিবাহিত করুন। বন্ধু-বান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। পরে তারা এটা নিয়ে উপহাস করতে পারে। চিকিৎসক, অধ‌্যাপক ও আইনজ্ঞদের এই সময় নাম ও যশ বৃদ্ধি পাবে। জীবনযাত্রার মানকে উন্নত করার জন‌্য আরও পরিশ্রম করতে হবে। নিজের শারীরিক অসুস্থতাকে পরিবারের কাছে লুকাবেন না। পরিবারে ছোটখাটো সমস‌্যাকে উপেক্ষা করার চেষ্টা করুন।

কুম্ভ

সপ্তাহের প্রারম্ভে কর্মে উন্নতিলাভের যোগ লক্ষ‌্য করা যায়। এই রাশির জাতক-জাতিকাদের এই সময় আয় অনেকটাই বাড়বে। কর্মজীবন ও ব‌্যবসায় চলতে থাকা সমস‌্যা থেকে মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে কিছু সমস‌্যা থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান‌্যতায় সমস‌্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সন্তানের উচ্চশিক্ষার জন‌্য অর্থের সংস্থান হয়ে যাবে। ব‌্যবসায় সাময়িক চাপ থাকলেও আগামিদিনে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আর্থিক বিষয়ে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনদের পরামর্শ আবশ‌্যক। সংসারে হঠাৎ ব‌্যয়-বৃদ্ধি হলেও অযথা দুশ্চিন্তা করবেন না। কন‌্যাসন্তানের বিবাহ নিয়ে কিছু সমস‌্যা দেখা দিতে পারে।

মীন

এই রাশির জাতক-জাতিকাদের জন‌্য এই সপ্তাহে কিছু পরিবর্তন লক্ষ‌ করা যায়। বাবা-মায়ের প্রতি কর্তব‌্য পালন করলেও সেরকম প্রশংসিত হবেন না। সন্তানদের অন‌্যায়-আবদার সবসময় মেনে নেবেন না। বহুদিন ধরে চলা পারিবারিক সমস‌্যার সমাধান সম্ভব। কলকারখানায় কর্মরত ব‌্যক্তিরা ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। খাওয়া-দাওয়ার ব‌্যাপারে সাবধানে থাকুন। সম্পত্তি কেনার আগে উপযুক্ত ব‌্যক্তিকে দিয়ে কাগজপত্র পরীক্ষা করে নেবেন

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃষ রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন।
  • মিথুন রাশির জাতক-জাতিকারা অকারণ বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন।
Advertisement