shono
Advertisement
Weekly Horoscope

৮-১৪ ফেব্রুয়ারি, ২০২৬: মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে কুম্ভ রাশির, বাকিদের ভাগ্যে কী?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।
Published By: Biswadip DeyPosted: 11:07 AM Feb 08, 2026Updated: 02:38 PM Feb 08, 2026

অালোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে বক্রী বৃহস্পতি, সিংহে কেতু, তুলায় চন্দ্র, মকরে রবি ও মঙ্গল, কুম্ভে শুক্র, বুধ ও রাহু, মীনে শনি। ১২ ফেব্রুয়ারি রাত্রি ৪.০৯ মিনিটে কুম্ভে রবি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

অার্থিক দিক থেকে এই সপ্তাহটি বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধির জন‌্য শুভ। জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত করে নিজের মান-সম্মান বাড়িয়ে তুলুন। ব‌্যবসায়ীরা ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। সন্তানের চোখের সমস‌্যার জন‌্য পড়াশোনায় বাধা। টাকাপয়সার ব‌্যাপারে সতর্ক থাকুন। লটারি বা শেয়ারে কিছু অর্থ হাতে আসতে পারে। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ এলেও সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন। সরকারি চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে। চাষিরা সঠিক দামে ফসল বিক্রি করার চেষ্টা করুন। বাড়িতে দামি সামগ্রীর খেয়াল রাখুন। এই রাশির জাতক-জাতিকারা মরশুমি রোগ সম্পর্কে সচেতন থাকবেন।

বৃষ

সপ্তাহের প্রারম্ভে সন্তানের কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন। পরিবারের ছোটখাটো বিবাদকে গুরুত্ব দেবেন না। এই সময় অার্থিক উন্নতি হলেও খরচের দিকে নজর রাখতে হবে। স্ত্রীর প্রচেষ্টায় ব‌্যবসায় উন্নতি। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের অর্থভাগ‌্য খুব একটা ভালো যাবে না। হঠাৎ করে গুরুজন স্থানীয় কারও স্বাস্থে‌্যর অবনতিতে মানসিক উদ্বেগ। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সম্পত্তি কেনাবেচার জন‌্য সময়টি শুভ। মাতৃস্থানীয়া কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। কর্ম পরিবর্তনের জন‌্য সময়টি শুভ। সমাজকল‌্যাণমূলক কাজের মাধ‌্যমে আপনার নাম, যশ সামাজিক প্রতিষ্ঠা লাভ করবেন।

মিথুন

সপ্তাহের শুরুতে অত‌্যধিক বিলাসিতা ও অমিতব‌্যয়িতার ফলে অর্থকষ্টে পড়তে পারেন। আপনার শ্রম ও বুদ্ধির জোরে ব‌্যবসায় উন্নতি। স্বামী-স্ত্রীর সঙ্গে মনোমালিনে‌্য তৃতীয় ব‌্যক্তির উপস্থিতি মেনে নেবেন না। বিনোদন জগতে কর্মরত জাতক-জাতিকাদের জন‌্য সময়টি শুভ। সন্তানের ব‌্যবহারে আপনার মানসিক কষ্ট হতে পারে। নতুন সম্পত্তি কেনার ব‌্যপারে সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। আগুন ও বিদু‌্যৎ থেকে সাবধান। বয়স্করা অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। বাবার স্বাস্থ‌্য নিয়ে চিন্তায় থাকতে হতে পারে।

কর্কট

ব‌্যবসায়ীদের জন‌্য সময়টি শুভ। কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পেলেও কর্ম পরিবর্তনের চেষ্টা করবেন না। চাকরিজীবীরা সপ্তাহের মাঝামাঝি কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। অন‌্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধে‌্যর অতীত ব‌্যয় করবেন না। আপনার প্রিয়জনের কাছ থেকে ভালো ব‌্যবহার না পাওয়ার ফলে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পাবে। নিজের পরিবারকে নিয়ে ছোটখাটো ভ্রমণে বেরিয়ে পড়ুন। মরশুমি রোগ থেকে এই সময় সাবধানে থাকুন। নিম্নাঙ্গে চোট পাওয়ার সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্রছাত্রীদের সাফলে‌্যর সম্ভাবনা।

সিংহ

কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় রাখুন। শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ভালোই হবে। ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের নতুন কাজের সুযোগ আসবে। খেলাধুলায় সন্তানের অসামান‌্য সাফলে‌্যর জন‌্য চাকরি হতে পারে। শেয়ার বা লটারিতে বাড়তি অর্থ হাতে আসতে পারে। ব‌্যবসায়ীদের জন‌্য সময়টি অনুকূল। প্রেম-পরিণয়ের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি থাকলেও কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আবেগের বশে তাড়াহুড়ো করে বড় কোনও সিদ্ধান্ত নেবেন না। গুরুজনদের স্বাস্থে‌্যর অবনতিতে মানসিক উদ্বেগ। স্ত্রীর অত‌্যধিক প্রত‌্যাশার জন‌্য সাংসারিক জীবনে অশান্তি দেখা দিতে পারে।

কন্যা

চাকরিজীবীদের জন‌্য সপ্তাহটি শুভ। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের কাজের বরাত বাড়তে পারে। মহিলাদের কর্মক্ষেত্রে উন্নতি ও আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। পরীক্ষার্থীদের পরীক্ষার ফল আশাব‌্যঞ্জক হবে। বয়ঃসন্ধির কন‌্যাসন্তানের দিকে সতর্ক দৃষ্টি রাখুন। পরিবারে কারও চিকিৎসার জন‌্য সঞ্চিত অর্থ ব‌্যয় হতে পারে। সপ্তাহের শেষের দিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। ব‌্যবসায়ীর শুল্ক-সংক্রান্ত সমস‌্যার জন‌্য মানসিক চাপে পড়তে পারেন। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক শান্তির জন‌্য পূজাপাঠে মন দিন।

তুলা

সপ্তাহটি অত‌্যন্ত সতর্কভাবে কাটানোর চেষ্টা করুন। শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল‌্য লক্ষ‌্য করা যায়। সৃজনশীল কাজে উন্নতি। অর্থ উপার্জনের জন‌্য অতিরিক্ত পরিশ্রম করবেন না। এতে স্বাস্থ‌্যহানি হতে পারে। অন‌াবশ‌্যক ব‌্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। বিবাহিত জীবনের উপর চাপ থাকবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। সন্তানের জন‌্য অহেতুক দুশ্চিন্তা করবেন না। পারিবারিক সমস‌্যায় কোনও মতামত দেওয়ার আগে ভালো করে ভাবনাচিন্তা করে নেবেন। এই সময় ব‌্যবসায় বড় ধরনের বিনিয়োগ না করাই শ্রেয়। ব‌্যক্তিগত জীবনে কিছু সমস‌্যার সমাধান এই সময় হতে পারে।

বৃশ্চিক

এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী নিজের স্বাস্থে‌্যর প্রতি অবশ‌্যই যত্নবান হোন। যে কোনও সমস‌্যায় অবশ‌্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় অমনোযোগিতার জন‌্য পরীক্ষার ফল আশানুরূপ নাও হতে পারে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের জন‌্য সময়টি শুভ। কর্মপ্রার্থীদের নতুন কাজের সুযোগ আসবে। বড় অঙ্কের কোনও বিনিয়োগ এখন করবেন না। পরিবারের একাকীত্বের জন‌্য ছোটখাটো ভ্রমণের ব‌্যবস্থা করতে পারেন। কর্মক্ষেত্রে অত‌্যধিক ব‌্যস্ততার জন‌্য ব‌্যক্তিগত জীবনে সমস‌্যার সৃষ্টি হতে পারে। এই সময় দূরে বদলি হতে পারেন। ব‌্যবসায় সাময়িক চাপ থাকবে।

ধনু

সপ্তাহের শুরুতে ব‌্যবসায়ীরা তঁাদের পাওনা টাকা ফেরত পেতে পারেন। কর্মক্ষেত্রে বিশেষ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। উচ্চশিক্ষার জন‌্য বিদেশ যাত্রার যোগ। পড়ুয়াদের জন‌্য সপ্তাহটি শুভ। এই সময় তাদের বিদ‌্যালাভে বাধা-বিঘ্ন কেটে যাবে। অত‌্যধিক কাজের চাপে শারীরিক ক্লান্তি ও মানসিক অবসাদ দেখা দিতে পারে। সামাজিক কাজে নাম ও যশ বৃদ্ধি পাবে। পারিবারিক ক্ষেত্রে বড় দায়িত্ব নিতে হতে পারে। কাজের ক্ষেত্রে প্রত‌্যাশামতো ফল পাওয়ার সম্ভাবনা। অংশীদারী ব‌্যবসায় কিছু সমস‌্যার জন‌্য মুনাফা কম হবার সম্ভাবনা। সপ্তাহের শেষান্তে দীর্ঘদিনের কোনও স্বপ্ন পূরণ হতে পারে।

মকর

শিল্পীদের জন‌্য সপ্তাহটি শুভ। নিজের যোগ‌্যতায় কর্মক্ষেত্রে উন্নতি। তবে অতিরিক্ত ব‌্যয়ের জন‌্য সঞ্চয়ে টান। গোপন শত্রুর ব‌্যাপারে সাবধানে থাকুন। ব‌্যবসায়ীরা কঠোর পরিশ্রমের মধ‌্য দিয়ে সাফল‌্য ধরে রাখতে পারবেন। স্ত্রীর উদ‌্যমী স্বভাবের জন‌্য নতুন ব‌্যবসা শুরুর কথা ভাবতে পারেন। পরিবারের প্রতি কর্তব‌্য পালন করলেও পরিবারের সদস‌্যদের কাছ থেকে খুব একটা ভালো ব‌্যবহার পাবেন না। নিজের ব‌্যবসা শুরু করার জন‌্য অাদর্শ সময়। এই সময় শেয়ার বা লটারিতে বাড়তি উপার্জন হতে পারে। পরিবারে আনন্দ অনুষ্ঠান থাকলেও কতিপয় আত্মীয়ের কারসাজিতে অনুষ্ঠান নষ্ট হওয়ার সম্ভাবনা।

কুম্ভ

এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী বিভিন্ন কারণে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পাবে। ব‌্যবসায়ীদের জন‌্য সময়টি অনুকূল। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফল‌্য। গুরুজনদের স্বাস্থে‌্যর অবনতিতে মানসিক উদ্বেগ। ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফল আশানুরূপ হবে। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের কাজের বরাত বাড়তে পারে। মহিলাদের কর্মক্ষেত্রে উন্নতি ও আর্থিক শ্রীবৃদ্ধি। বিবাহযোগ‌্য সন্তানদের জন‌্য বিবাহের পাকা কথাবার্তা এই সময় এগিয়ে রাখতে পারেন। কতিপয় জাতক-জাতিকার আর্থিক অনটনের জন‌্য পড়াশোনায় বাধা। পরিবারে কারও চিকিৎসার জন‌্য সঞ্চিত অর্থ ব‌্যয় হতে পারে।

মীন

কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও অাপনি আশানুরূপ ফল নাও পেতে পারেন। কোনও কারণে বাড়ির পরিবেশ পরিবর্তন হওয়ার আশঙ্কা। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। ব‌্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস‌্যার জন‌্য মানসিক চাপে পড়তে পারেন। বিদেশে কর্মরত সন্তানের থেকে সুখবর পেতে পারেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। সৃজনশীল কাজে উন্নতি। বাইরের ঝামেলার মধে‌্য নিজেকে জড়াবেন না। জমি বা ফ্ল‌্যাট কেনার জন‌্য ঋণের অাবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement