shono
Advertisement
Weekly Leo Rashi

সাপ্তাহিক রাশিফলে সিংহ (০৩ মে-০৯ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভ মেষে রবি ও বুধ, বৃষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে কেতু, বৃশ্চিকে চন্দ্র, কুম্ভে রাহু এবং সর্বশেষে মীনে শনি ও মঙ্গল। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:04 AM May 03, 2026Updated: 02:09 PM May 02, 2026

আর্থিক টানাপোড়েনের জন‌্য সংসারে অশান্তি হতে পারে। সংসারে বড় কোনও পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে চিন্তাভাবনা করে নেবেন। অন‌্যথায় অসুবিধায় পড়তে পারেন। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। মা, বাবা ও ভাই-বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। চাকরিস্থানে ভালো খবর আশা করতে পারেন। সন্তানের বিবাহ নিয়ে পরিবারের মধ্যে টানা-পোড়েনের জন‌্য বিবাহ ভন্ডুল হতে পারে। চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন। অতিরিক্ত বিলাসিতার জন‌্য সঞ্চয়ে টান পড়তে পারে। তবে আয়-ব‌্যায়ের সমতা রেখে চলা দরকার। সপ্তাহের শেষের দিকে হাতে কিছু বাড়তি অর্থ আসতে পারে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে। ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement