shono
Advertisement
Weekly Meen Rashifal

সাপ্তাহিক রাশিফলে মীন (২৪ মে-৩০ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি ও বুধ, মিথুনে বৃহস্পতি ও শুক্র, সিংহে চন্দ্র ও কেতু, কুম্ভে রাহু ও মীনে শনি। ৩০ মে দুপুর ১১.১২ মিঃ বুধ প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:11 AM May 24, 2026Updated: 09:34 AM May 24, 2026

পৈতৃক ব‌্যবসা বাড়ানোর জন‌্য অর্থ বিনিয়োগ করতে পারেন। সপ্তাহের মধ‌্যভাগে বিভিন্ন কারণে আর্থিক চাপ বাড়তে পারে। সন্তানের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ আসবে। উচ্চ রক্তচাপ ও মধুমেহ রোগকে অবহেলা করবেন না। কর্মক্ষেত্রে অধ্বঃস্তন কর্মচারীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। প্রলোভন বা প্ররোচনায় পা দিয়ে অর্থ নষ্ট করবেন না। অবিবাহিতদের বিবাহযোগ প্রবল। সৃষ্টিশীল কাজে বিশেষ স্বীকৃতি স্বরূপ নামী সংস্থায় কাজের সুযোগ আসবে। যানবাহনে ওঠা-নামার সময় সতর্ক থাকুন। আর্থিক বিষয়ে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেবেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement