shono
Advertisement
Weekly Dhanu Rashifal

সাপ্তাহিক রাশিফলে ধনু (০৫ জুলাই-১১ জুলাই ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে রবি, কর্কটে বক্রী বুধ ও বৃহস্পতি। সিংহে শুক্র ও কেতু, কুম্ভে রাহু ও চন্দ্র এবং সবশেষে শনি মীনে। ৭ জুলাই দিবা ১০.৪৬ মিঃ বুধ মিথুনে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:08 AM Jul 05, 2026Updated: 12:48 PM Jul 05, 2026

সপ্তাহের শুরুতে ব‌্যবসায় প্রতিকূলতা থাকবে। পুরনো বন্ধুর সঙ্গে বহুদিন বাদে নতুন করে সম্পর্ক তৈরি হবে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত অভিনেতা, অভিনেত্রীদের বিশেষ কোনও সুযোগ আসবে। কোনও প্রভাবশালী ব‌্যক্তির সান্নিধ্যে থেকে নতুন অর্থ রোজগারের পথ খুঁজে পাবেন। অর্থকরী দিক শুভ, তবে স্বাস্থ‌্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় থাকতে পারেন। ব‌্যবসায় আপনার উদ‌্যম ও লড়াইয়ের মনোভাব আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। সামাজিক কাজের মাধ‌্যমে আপনার মান ও যশ বৃদ্ধি পেলেও কতিপয় ব‌্যক্তি আপনার কাজে জটিলতা সৃষ্টি করতে পারে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement