shono
Advertisement
Bangladesh

পরকীয়ার টান! তিন সন্তানকে ঘরে রেখে মোয়াজ্জিনের হাত ধরে পালালেন বাংলাদেশি মহিলা

স্বামী কানাডা প্রবাসী হওয়ায় পরকীয়ায় লিপ্ত হন নিশাত আক্তার, চুপিচুপি বিয়ের পর বাড়ি থেকে টাকা, সোনাদানা নিয়ে পালান।
Published By: Sucheta SenguptaPosted: 03:09 PM Jul 04, 2026Updated: 04:05 PM Jul 04, 2026

স্বামী কানাডা প্রবাসী। তাঁর দীর্ঘ বিরহ আর সহ্য হয়নি স্ত্রীর। পাশের এক মসজিদের মোয়াজ্জিনের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছিলেন তিন সন্তানের জননী। তার জের গড়াল বহু দূর। ঘরে সন্তানদের রেখে বিপুল পরিমাণ অর্থ ও সোনাদানা নিয়ে মোয়াজ্জিনের হাত ধরে পালালেন বছর তিরিশের 'মা' নিশাত আক্তার। বাংলাদেশের নোয়াখালির এই ঘটনায় মেয়ের বিরুদ্ধে চাটখালি থানায় অভিযোগ দায়ের করেছেন পলাতক যুবতীর মা। যে মোয়াজ্জিনের হাত ধরে নিশাত পালিয়েছেন, সেই অভিযুক্ত মহম্মদ রিয়াজ হোসেন ২৬ বছর বয়সি। তিনি চাটখিল দক্ষিণ বাজার নোমান হাসপাতাল সংলগ্ন মিজি বাড়ি মসজিদের মোয়াজ্জিন ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা।

Advertisement

নিশাত আক্তারের স্বামী কানাডা প্রবাসী। স্বামী বিদেশে থাকার সুবাদে তিনি ৩ সন্তান-সহ দীর্ঘদিন ধরে বাবার বাড়িতেই থাকতেন। সেখানে থাকাকালীন চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের মসজিদের মোয়াজ্জিন মহম্মদ রিয়াজের সঙ্গে নিশাতের পরিচয় হয়। একসময়ে তাঁদের দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জেরে গত ২৭ জুন দুপুরে রিয়াজ ও নিশাত কৌশলে ঘর থেকে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় নিশাত তাঁর ৩ সন্তানকে নিশাতের বাবার বাড়িতে রেখে গিয়েছেন।

নিশাত আক্তার ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামের বাসিন্দা মহম্মদ আবু ইউসুফের মেয়ে। অভিযোগকারী নাজমা আক্তার অভিযোগপত্রে উল্লেখ করেছেন, নিশাত আক্তারের স্বামী কানাডা প্রবাসী। স্বামী বিদেশে থাকার সুবাদে তিনি ৩ সন্তান-সহ দীর্ঘদিন ধরে বাবার বাড়িতেই থাকতেন। সেখানে থাকাকালীন চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের মসজিদের মোয়াজ্জিন মহম্মদ রিয়াজের সঙ্গে নিশাতের পরিচয় হয়। একসময়ে তাঁদের দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জেরে গত ২৭ জুন দুপুরে রিয়াজ ও নিশাত কৌশলে ঘর থেকে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় নিশাত তাঁর ৩ সন্তানকে নিশাতের বাবার বাড়িতে রেখে গিয়েছেন।

(বাঁদিকে) নিশাত আক্তার, (ডানদিকে) মহম্মদ রিয়াজ। নিজস্ব ছবি

নিশাতের মায়ের অভিযোগ, পালিয়ে যাওয়ার সময় ঘর থেকে নগদ ৯ লক্ষ ১০ হাজার টাকা, ৬টি সোনার আংটি, ৫টি চেন, ২টি ব্রেসলেট এবং ১৪ জোড়া কানের দুল-সহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে গিয়েছেন। এর আগেও স্বামীর বাড়ির কথা বলে নিশাত ঘর থেকে টিভি, বাসনপত্র, বিদেশি কম্বল, ফ্রিজে থাকা মাছ-মাংস এবং তার নিজের ব্যবহৃত ২ লক্ষ টাকা মূল্যের একটি স্কুটি-সহ যাবতীয় সামগ্রী নিয়ে যায়।

নিশাতের মায়ের অভিযোগ, পালিয়ে যাওয়ার সময় ঘর থেকে নগদ ৯ লক্ষ ১০ হাজার টাকা, ৬টি সোনার আংটি, ৫টি চেন, ২টি ব্রেসলেট এবং ১৪ জোড়া কানের দুল-সহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে গিয়েছেন। এর আগেও স্বামীর বাড়ির কথা বলে নিশাত ঘর থেকে টিভি, বাসনপত্র, বিদেশি কম্বল, ফ্রিজে থাকা মাছ-মাংস এবং তার নিজের ব্যবহৃত ২ লক্ষ টাকা মূল্যের একটি স্কুটি-সহ যাবতীয় সামগ্রী নিয়ে যায়। মেয়ে নিখোঁজ হওয়ার পর তাঁর শোয়ার ঘরে তল্লাশি চালিয়ে রিয়াজ ও নিশাতের বিয়ের একটি যৌথ হলফনামা ও এফিডেভিট দেখতে পান পরিবারের সদস্যরা। তা দেখেই জানা যায়, নিশাত ও রিয়াজ গত ৪ মে আগের কাবিলনামা বাতিল করে নতুন কাবিলনামা নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের পরও নিশাত পরিকল্পিতভাবে বাবার বাড়িতে ছিলেন। পরে সুযোগ বুঝে এই অর্থ ও সম্পদ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ। তিনি বলেন, অভিযুক্তদের আটক করতে এবং নিয়ে যাওয়া নগদ টাকা ও মালামাল উদ্ধারে অভিযান চলছে। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, তিনি সামজিক যোগাযোগমাধ্যম থেকে এই খবরটি জেনেছেন। তবে কেউ তাঁর কাছে অভিযোগ করেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement