shono
Advertisement
power bank explosion

চার্জে বসানো পাওয়ার ব্যাঙ্ক ফেটে পুড়ল ইউটিউবারের ঘর, জেনে নিন কীভাবে সাবধান হবেন

বিশ্বস্ত ব্র্যান্ডের পাওয়ার ব্যাঙ্ক কিনুন। বিছানা, বালিশ বা কম্বলের নিচে রেখে চার্জ দেবেন না। রাতে ঘুমানোর আগে কখনওই চার্জে বসিয়ে রাখবেন না। অতিরিক্ত গরম পরিবেশ বা সরাসরি রোদে পাওয়ার ব্যাঙ্ক রাখবেন না।
Published By: Utsa TarafdarPosted: 03:40 PM Jul 04, 2026Updated: 04:07 PM Jul 04, 2026

মোবাইল ফোন চার্জে দেওয়া অবস্থায় ব্যবহার করার ক্ষতিকারক দিক নিয়ে অনেক আলোচনা হয় ঠিকই, তবে তার সিকিভাগও পাওয়ার ব্যাংক নিয়ে হয় না। অথচ জানেন কি, চার্জে বসানো পাওয়ার ব্যাঙ্ক (power bank explosion) থেকেও ভয়াবহ ক্ষতির আশঙ্কা থেকে যায়। এমনকী সে ক্ষতি বড়রকমের হলে প্রাণহানি পর্যন্ত হতে পারে!

Advertisement

সম্প্রতি সোশাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে শিবানী জানিয়েছেন এই অবস্থার কথা।

সম্প্রতি এমনই ভয়াবহতার সাক্ষী হতে হয়েছে জনপ্রিয় ইউটিউবার শিবানী কপিলাকে। সুরাতনিবাসী এই ইউটিউবারের চ্যানেলটি ‘লিটল গ্লোভস’ নামে পরিচিত, যেখানে মূলত পরিবারের সদস্যদের নিয়ে ডেইলি ভ্লগ পোস্ট করতেন তিনি। দিন তিনেক আগে নিজস্ব সোশাল মিডিয়া অ্যাকাউন্টটিতে পোস্ট করে তিনি জানান তাঁর বাড়িতে ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনার কথা। পাওয়ার ব্যাঙ্ক চার্জে বসিয়ে ঘর থেকে বেরিয়েছিলেন শিবানী। এসে দ্যাখেন তা বিস্ফোরণ করেছে! ঘরের সমস্ত আসবাব, পোশাক-আশাক, এমনকী ইউটিউব সিলভার, গোল্ড ও ডায়মন্ড প্লে বাটনটিও পুড়ে ছারখার হয়ে গিয়েছে!

এ ঘটনা বিরল হলেও অসম্ভব নয়। কেন এমনটা হয় জানেন?

  • নিম্নমানের বা নকল পাওয়ার ব্যাঙ্ক: ওভারচার্জ, শর্ট সার্কিট, ওভারহিটিং প্রোটেকশন প্রভৃতি না থাকলে ঝুঁকি বাড়ে।
  • অতিরিক্ত গরম হয়ে যাওয়া: দীর্ঘক্ষণ চার্জে রাখা, রোদে বা গরম পরিবেশে ব্যবহার করলে ব্যাটারির তাপমাত্রা বেড়ে যেতে পারে।
  • ক্ষতিগ্রস্ত ব্যাটারি: পড়ে যাওয়া, চাপে ক্ষতিগ্রস্ত হওয়া বা ফুলে যাওয়া পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করলে আগুন লাগার আশঙ্কা থাকে।
  • ত্রুটিপূর্ণ চার্জার বা কেবল: নিম্নমানের বা নষ্ট চার্জিং অ্যাকসেসরিজ থেকেও শর্ট সার্কিট হতে পারে।
  • উৎপাদনজনিত ত্রুটি: বিরল ক্ষেত্রে ব্যাটারির অভ্যন্তরীণ ত্রুটির কারণে আগুন লাগতে পারে।

কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?

  • পাওয়ার ব্যাঙ্ক অস্বাভাবিকভাবে গরম হয়ে যাচ্ছে।
  • ব্যাটারি ফুলে যাচ্ছে বা আকৃতি বদলে যাচ্ছে।
  • পোড়া গন্ধ, ধোঁয়া বা হিসহিস শব্দ শোনা যাচ্ছে।
  • চার্জ নেওয়া বা দেওয়ার সময় বারবার সমস্যা হচ্ছে।

এমন লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন। নিরাপদ, খোলা জায়গায় রাখুন এবং পুনরায় চার্জ দেবেন না। ক্ষতিগ্রস্ত পাওয়ার ব্যাঙ্ক মেরামত না করে নিরাপদভাবে ই-ওয়েস্ট হিসেবে নিষ্পত্তি করুন।

পাওয়ার ব্যাংক কেনা ও ব্যবহারের ক্ষেত্রে সবদিক যাচাই করে নেওয়া উচিত।

কীভাবে ঝুঁকি কমাবেন?

বিশ্বস্ত ব্র্যান্ডের পাওয়ার ব্যাঙ্ক কিনুন। বিছানা, বালিশ বা কম্বলের নিচে রেখে চার্জ দেবেন না। রাতে ঘুমানোর আগে কখনওই চার্জে বসিয়ে রাখবেন না। অতিরিক্ত গরম পরিবেশ বা সরাসরি রোদে পাওয়ার ব্যাঙ্ক রাখবেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement