shono
Advertisement
Muhammad Yunus

১ বছরে ইউনুসের সম্পদ বেড়েছে দেড় কোটিরও বেশি! ভোটের মুখে প্রকাশ্যে তথ্য

কী করে এক বছরের ব্যবধানে এতটা বাড়ল সম্পদের পরিমাণ? তাও জানানো হয়েছে।
Published By: Biswadip DeyPosted: 01:37 PM Feb 11, 2026Updated: 01:41 PM Feb 11, 2026

ভোটের ঠিক আগেই প্রকাশিত হল বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সম্পত্তির পরিমাণ। জানা যাচ্ছে, গত এক বছরে ইউনুসের সম্পদের পরিমাণ বেড়েছে দেড় কোটি টাকারও বেশি! গতকাল, মঙ্গলবার মন্ত্রিপরিষদের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাঁদের স্বামী বা স্ত্রীর সম্পদের বিবরণ রয়েছে। আর তাতেই দেখা যাচ্ছে ইউনুসের সম্পদবৃদ্ধির পরিমাণ।

Advertisement

সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বছরের ৩০ জুন পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনুসের মোট সম্পদ ১৫ কোটি ৬২ লক্ষ ৪৪ হাজার ৬৫ টাকা। অথচ এক বছর আগে তা ছিল ১৪ কোটি ১ লক্ষ ৩৯ হাজার ৬৭৩ টাকা। অর্থাৎ এই সময়ে সম্পদ বেড়েছে এক কোটি ৬১ লক্ষ ৪ হাজার ৩৯২ টাকা।

কিন্তু কী করে এক বছরের ব্যবধানে এতটা বাড়ল সম্পদের পরিমাণ? জানানো হয়েছে, উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ার, সঞ্চয়ী আমানতের বৃদ্ধির মতো কারণেই তাঁর সম্পদ বেড়েছে। অন্যদিকে সম্পদের পরিমাণ কমেছে ইউনুসের স্ত্রীর। তাঁর সম্পদ ছিল দু'কোটি ১১ লক্ষ ৭৭ হাজার ২৭৪ টাকা। সেটাই কমে গত বছরের ৩০ জুনে দাঁড়িয়েছে এক কোটি ২৭ লক্ষ ৬৩ হাজার ৩৬০ টাকায়। অর্থাৎ এক বছরে সম্পদ কমেছে ৮৪ লক্ষ ১৩ হাজার ৯১৪ টাকা। সেই সঙ্গেই জানা গিয়েছে, বাংলাদেশের বাইরে তাঁর কোনও সম্পদ না থাকলেও ইউনুসের রয়েছে ৬৪ লক্ষ ৭৩ হাজার ৪১৪ টাকার সম্পদ।

প্রসঙ্গত, ২০২৪ সালে বাংলাদেশের গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব ইউনুস। উপদেষ্টা পরিষদে তিনি ছাড়া আরও ২০ জন সদস্য রয়েছে। সকলেরই সম্পদের পরিমাণ ঘোষিত হয়েছে। ২০২৪ সালের ১ অক্টোবর আয় সম্পদের বিবরণী সংক্রান্ত নীতিমালা জারি করা হয়েছে। যাতে বলা হয়েছিল প্রধান উপদেষ্টার কাছে নিজেদের আয় ও সম্পদের বিবরণীর পাশাপাশি স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে সেসম্পর্কেও জানাতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement