shono
Advertisement
Tarique Rahman

আমি তোমাদেরই লোক... প্রচারের নতুনত্বে 'ফ্যামিলি ম্যান' কৌশল তারেকের, কতটা লাভ হল?

দেশের বিভিন্ন প্রান্তে বিএনপি চেয়ারম্যানের প্রচারে দেখা গিয়েছে তাঁর স্ত্রী এবং মেয়েকেও। কবির সুমন কথিত 'অনেক উঁচুতে মাচা'র বয়ান ভেঙে দিতে নির্বাচনী জনসভায় মানুষের সঙ্গে কথোপকথনের চমক দিয়েছেন তারেক।
Published By: Kishore GhoshPosted: 02:07 PM Feb 11, 2026Updated: 04:33 PM Feb 11, 2026

‘আমি তোমাদেরই লোক’—১৭ বছর পর দেশে ফেরা খালেদা জিয়াপুত্র তারেক রহমান এই বার্তায় দিয়েছেন বাংলাদেশের মানুষকে। তাঁর প্রচারকৌশলের মূল সুর ছিল 'ফ্যামিলি ম্যান'। এই কারণেই দেশের বিভিন্ন প্রান্তে বিএনপি চেয়ারম্যানের প্রচারে দেখা গিয়েছে তাঁর স্ত্রী এবং মেয়েকেও। কবির সুমন কথিত 'অনেক উঁচুতে মাচা'র বয়ান ভেঙে দিতে নির্বাচনী জনসভায় মানুষের সঙ্গে কথোপকথনের চমক দিয়েছেন নেতা।

Advertisement

১০ ফেব্রুয়ারি সকালে নির্বাচনী প্রচার শেষ হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে, তারেক রহমান দেশজুড়ে এমন অন্তত ৬৪টি জনসভা করেছেন, যেখানে সপরিবার প্রচার চালিয়েছেন। অধিকাংশ সভায় সাধারণ মানুষকে ডেকে মঞ্চে তুলেছেন, কখনও বা মঞ্চ থেকে সরাসরি তাঁদের সঙ্গে কথা বলেছেন। স্থানীয় সমস্যার কথা শুনেছেন, সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছেন। গত ২২ জানুয়ারি সিলেটে প্রথম সভা থেকেই এই কৌশলে সাধারণ মানুষের মন জিতেছেন খালেদাপুত্র।

বিএনপি নেতাদের দাবি, তারেকের এই 'ফ্যামিলি ম্যান' কৌশলে চমকে গিয়েছে বিরোধীপক্ষ। বাংলাদেশের রাজনৈতিক আঙিনায় বিষয়টি তুলনামূলক নতুন ও চমকপ্রদ কৌশল। ভোটারদের কাছে এই বার্তা গিয়েছে, দলের প্রধান নেতা কেবল নিজে কথাই বলেন না, বরং তিনি সর্বসাধারণের কথা শোনেনও। বিশ্লেষকদের মতে, তারেকের 'ফ্যামিল ম্যান' কৌশলের অন্যতম লক্ষ্য হল তরুণ ভোটাররা। একতরফা টানা বক্তৃতার একঘেয়েমির বদলে জনসভায় সংলাপ এই ভোটারদের বেশি করে টানবে। বাস্তবেই কতটা লাভ হল নয়া কৌশলে তা অবশ্যি জানা যাবে আগামী ১৩ ফেব্রুয়ারি। ওই দিনই জানা যাবে---বাংলাদেশে ক্ষমতায় আসবে কারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement