shono
Advertisement

Breaking News

রোহিঙ্গাদের অবস্থা খতিয়ে দেখতে বাংলাদেশে রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা

বাংলাদেশের পর মায়ানমারেও যাবে নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলটি। The post রোহিঙ্গাদের অবস্থা খতিয়ে দেখতে বাংলাদেশে রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:13 PM Apr 30, 2018Updated: 02:59 PM Jul 11, 2018

সুকুমার সরকার, ঢাকা: ক্রমশ জটিল হওয়া রোহিঙ্গা সমস্যা নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ। শরণার্থীদের অবস্থা খতিয়ে দেখতে বাংলাদেশে রয়েছে নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধি দল। রবিবার কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন তাঁরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন তাঁরা জানান, জাদুবলে রোহিঙ্গা সমস্যার সম্ভব নয়। বিষয়টি অত্যন্ত জটিল ও স্পর্শকাতর।

Advertisement

[মেয়ে তৃণমূলের প্রার্থী হওয়ায় বাবাকে বেধড়ক মারধরের অভিযোগ, গ্রেপ্তার বিএসএফ কর্মী]

এদিন নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তে রোহিঙ্গা আশ্রয় শিবিরেও যান রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা। উদ্বাস্তুদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন তাঁরা। নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট পেরুর গুস্তাভো মেজা চুয়াড্রার নেতৃত্বে প্রতিনিধি দলটি ইরাক থেকে কুয়েত এয়ারলাইনসের একটি ফ্লাইটে শনিবার বাংলাদেশ পৌঁছয়। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান বাংলাদেশের বিদেশসচিব প্রাক্তন রিয়ার অ্যাডমিরাল মহম্মদ খুরশিদ আলম। প্রতিনিধি দলে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও চিনের প্রতিনিধিরা রয়েছেন। এছাড়াও দলে বলিভিয়া ইথিওপিয়া, কাজাখস্তান, কুয়েত, নেদারল্যান্ডস, পেরু, পোল্যান্ড ও সুইডেনের স্থায়ী প্রতিনিধিরাও রয়েছেন।

জানা গিয়েছে, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে প্রতিনিধি দলটি। তারপর রোহিঙ্গা ইস্যু সমাধানের সূত্র খুঁজতে দু’দিনের সফরে মায়ানমার যাবেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা। উল্লেখ্য, রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারের উপর ক্রমশ চাপ বাড়াচ্ছে রাষ্ট্রসংঘ। রাখাইনে রোহিঙ্গাদের গণহত্যা হয়েছে বলে আগেই সু কি সরকারকে একহাত নিয়েছে রাষ্ট্রসংঘ। তদন্তে নেমেছে আমেরিকাও। কয়েকদিন আগেই কক্সবাজারে শরণার্থীদের সঙ্গে দেখা করেছে মার্কিন প্রতিনিধি দল। অভিযোগ প্রমাণিত হলে জবাব দিতে হবে বলে নাইপিদাওকে সাফ জানিয়েছে আমেরিকা। উল্লেখ্য, ২০১৭-র রাখাইন হিংসার পর প্রায় ৭ লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। তাঁদের দেশে ফেরাতে টালবাহানা করছে মায়ানমার। ফলে ক্রমশ চাপ বাড়ছে বাংলাদেশের উপর।

[ভাগাড় হয়েছে হাজার শরীর, বিরল জুনসিসে আক্রান্ত যাদবপুর-টালিগঞ্জের ১৪]

The post রোহিঙ্গাদের অবস্থা খতিয়ে দেখতে বাংলাদেশে রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার