shono
Advertisement

Breaking News

Tarique Rahman

বাংলাদেশ নির্বাচনে বিএনপির জয়জয়কার! সোশাল মিডিয়ায় তারেককে শুভেচ্ছা পোষ্য জেবুর

চেনেন জেবুকে?
Published By: Tiyasha SarkarPosted: 02:28 PM Feb 13, 2026Updated: 02:53 PM Feb 13, 2026

বাংলাদেশ নির্বাচনে (Bangladesh Election) বিএনপির জয়জয়কার! ১৭ বছর পর বাংলাদেশে ফিরেই প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন খালেদাপুত্র তারেক রহমান (Tarique Rahman)। ফলাফল স্পষ্ট হতেই সোশাল মিডিয়ায় তারেককে শুভেচ্ছা জানালেন তাঁরই পোষ্যই জেবু। বাংলাদেশে এসেই সকলের নজর কেড়েছিল এই বিশেষ প্রজাতির বিড়াল।

Advertisement

 

জেবু হল সাইবেরিয়ান বিড়াল। আকারে সাধারণ বিড়ালের তুলনায় অনেকটাই বড় ও ঘন পশমে ঢাকা তার শরীর। সপরিবারে তারেক রহমান বাংলাদেশে ফিরেই জেবুর নামে তৈরি করেছিলেন একটি ফেসবুক পেজ। দেশের উত্তপ্ত পরিস্থিতিতেও সেখানকার বাসিন্দাদের আকর্ষণের কেন্দ্রে ছিল সেই পেজ জেবু-দ্যা ক্যাট। স্বাভাবিকভাবেই দ্রুত গতিতে বেড়েছে ফলোয়ার। বাংলাদেশ নির্বাচনেও দেখা গেল রীতিমতো অ্যাকটিভ জেবু-দ্যা ক্যাট।

ভোটপ্রচারে জেবু। ছবি-সোশাল মিডিয়া।

সোশাল মিডিয়ায় রীতিমতো ভোটের প্রচার চালিয়েছে জেবু। ধানের শিষ চিহ্নে ভোট দেওয়ার আর্জি জানিয়েছে। ভোট গণনা শুরু হওয়ার পরও প্রতিমুহূর্তে আপডেট মিলেছে ওই পেজে। কখনও পোস্ট করা হয়েছে জেবুর অপেক্ষারত ছবি। বোঝানো হয়েছে, ফলাফল কী হবে সেই অপেক্ষায় রয়েছে সে। কখনও আবার জেবুর হাসিমুখের ছবি পোস্ট করে লেখা হয়েছে, 'ক্লান্ত, কিন্তু খুশি।' ফলাফল স্পষ্ট হতেই পোস্ট করা হয়েছে, 'জনতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা।' বিএনপি ক্ষমতা দখল করতেই ফের নতুন করে শিরোনামে জেবু।

উল্লেখ্য, সোশাল মিডিয়ায় ফলোয়ার বাড়তেই জেবুকে নিয়ে দীর্ঘ পোস্ট করেছিলেন তারেককন্যা জাইমা রহমান। সেখানেই জেবু ধীরে ধীরে পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছে সেকথাই বর্ননা করেছিলেন তিনি। লিখেছিলেন, “জেবু আমাদের ধৈর্য ধরতে শিখিয়েছে। ভাষা এক না হলেও অন্যকে ভালোবাসা শিখিয়েছে।” খুশিতে বা বিরক্ত হয়ে জেবু ঠিক কী করে সেকথাও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তারেককন্যা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement