shono
Advertisement

রোহিঙ্গা ইস্যুতে গোটা বিশ্বকে এগিয়ে আসার আহ্বান পোপের

তবে ঢাকায় এসেও ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ করেননি পোপ। The post রোহিঙ্গা ইস্যুতে গোটা বিশ্বকে এগিয়ে আসার আহ্বান পোপের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:37 AM Dec 01, 2017Updated: 03:27 PM Sep 21, 2019

সুকুমার সরকার, ঢাকা: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন সারাবিশ্বের ক্যাথলিক ধর্মাবলম্বীদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনদিনের সফরে ঢাকায় এসে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ শেষে এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মায়ানমারে নিযাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে শরণার্থী সঙ্কট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তবে ঢাকায় এসেও ‘রোহিঙ্গা’ শব্দটি এড়িয়ে যান পোপ। মায়ানমার সফরেও রোহিঙ্গা নামটি উচ্চারণ না করায় তাঁর সমালোচনা হচ্ছে বিভিন্ন মানবাধিকার সংগঠন থেকে।

Advertisement

[ভিয়েতনামের জেলে নেতাজির মৃত্যু! ফরাসি ইতিহাসবিদের দাবিতে নয়া জল্পনা]

বিকেলে ঢাকায় পৌঁছে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের পর বঙ্গভবনে যান পোপ। রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে একান্ত বৈঠকের পর দরবার হলে মন্ত্রিপরিষদের সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কূটনীতিকদের উপস্থিতিতে তিনি বক্তব্য রাখেন। স্প্যানিশ ভাষায় তিনি বক্তব্য রাখেন। পোপ ফ্রান্সিস বলেন, ‘গত কয়েক মাসে রাখাইন থেকে আসা বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়ে এবং তাদের মৌলিক প্রয়োজন পূরণ করার মধ্যে দিয়ে বাংলাদেশ উদার মন এবং অসাধারণ সংহতির পরিচয় দিয়েছে। এটা ছোট কোনও বিষয় নয়, বরং পুরো বিশ্বের সামনেই এটি ঘটেছে। পুরো পরিস্থিতি, মানুষের অবর্ণনীয় কষ্ট এবং শরণার্থী শিবিরগুলোতে থাকা আমাদের ভাই-বোন, যাঁদের বেশিরভাগই নারী ও শিশু, তাঁদের ঝুঁকির গুরুত্ব বুঝতে আমরা কেউই ব্যর্থ হইনি।’

[ঢাকায় পা রাখার আগেই রোবট সোফিয়াকে নিয়ে উদ্দীপনা বাংলাদেশে]

রাষ্ট্রপতি আবদুল হামিদ মায়ানমারে নিপীড়িত মুসলিম রোহিঙ্গাদের উপর সহিংসতার বিরুদ্ধে পোপের অবস্থানকে ‘প্রশংসনীয়’ উল্লেখ করে বলেন, ক্যাথলিক ধর্মগুরুর এই অবস্থান সঙ্কট সমাধানে আশা দেখাচ্ছে। তিন দিনের বাংলাদেশ সফরে পোপ ফ্রান্সিসের রোহিঙ্গা শিবির পরিদর্শনের কর্মসূচি না থাকলেও ঢাকায় রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে তার আলোচনার কথা রয়েছে বলে বাংলাদেশের খ্রিস্টান নেতারা জানিয়েছেন। পোপের সঙ্গে রোহিঙ্গাদের প্রতিনিধি দলের আলোচনায় শরণার্থী সমস্যা সমাধানে আশার আলো দেখছে বাংলাদেশের ওয়াকিবহাল মহল।

The post রোহিঙ্গা ইস্যুতে গোটা বিশ্বকে এগিয়ে আসার আহ্বান পোপের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার