shono
Advertisement

চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, পরিজনদের তাণ্ডবে উত্তাল রায়গঞ্জ

নার্সিংহোমে তাণ্ডব। দেখুন অশান্তির ভিডিও। The post চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, পরিজনদের তাণ্ডবে উত্তাল রায়গঞ্জ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:04 PM Feb 17, 2018Updated: 04:25 PM Feb 17, 2018

শংকর রায়, রায়গঞ্জ: চিকিৎসায় গাফিলতির জেরে রোগীর মৃত্যু। এই অভিযোগে উত্তাল রায়গঞ্জ। অভিযুক্ত নার্সিংহোমে চলল তাণ্ডব। ব্যাপক ভাঙচুরের পাশাপাশি মার খেলেন কর্মীরাও।

Advertisement

[মাঝ রাস্তায় ব্রেক ডাউন, ‘চেতনা’ আটকে যাওয়ায় দুর্ভোগ মধ্যমগ্রামে]

মৃতের নাম রাহুল বর্মন। ১০ মাসের এই শিশুপুত্রকে কয়েক দিন আগে আনা হয়েছিল রায়গঞ্জের কলেজপাড়া এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া একটি নার্সিংহোমে। বাচ্চাটির বাড়ি দক্ষিণ দিনাজপুরে হরিরামপুরের। রাহুলের ডান পায়ে সংক্রমণ হয়। ওই নার্সিংহোমে শিশুটির একবার প্লাস্টার করা হয়। তাতেও কাজ না হওয়ায় ডাক্তাররা বাচ্চাটির অপারেশনের সিদ্ধান্ত নেন। শুক্রবার রাতে অপারেশন করা হয়। শনিবার সকালে শিশুটির পরিজনরা গিয়ে দেখেন সে জ্ঞান হারিয়েছে। এরপরই রাহুলের পরিবার বুঝতে পারে সে মারা গিয়েছে। নার্সিংহোম কর্তৃপক্ষ এই নিয়ে সদুত্তর দিতে না পারায় শুরু হয় অশান্তি। মৃতের পরিবারের আত্মীয়রা নার্সিংহোমে তাণ্ডব শুরু করে। চেয়ার, টেবিল ও আসবাবপত্র তছনছ করে দেওয়া হয়। নার্সিংহোমের কর্মীরা প্রতিবাদ করলে শুরু হয় হাতাহাতি। গণ্ডগোলের খবর পেয়ে রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। মারমুখী জনতার হাত থেকে নার্সিংহোম কর্মীদের বাঁচাতে লাঠি চালায় পুলিশ। গণ্ডগোলের জেরে কিছুক্ষণের জন্য জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।

[দুর্গাপুরে গীতাঞ্জলির শো রুমে হানা ইডির, বাজেয়াপ্ত কিছু নথি]

মৃতের পরিবারের অভিযোগ অজ্ঞান করে দেওয়ার যে ওষুধ শিশুটিকে দেওয়া হয়েছিল তার মাত্রা অনেকটা বেশি ছিল। তার ফলে ১০ মাসের ওই শিশুপুত্র মারা যায়। এই  ঘটনায় তাদের অন্ধকারে রাখা হয়েছিল বলে জানায় মৃত শিশুর পরিবার। মৃতর এক আত্মীয়র দাবি, তাঁরা সুস্থ বাচ্চা নিয়ে আসেন। নার্সিংহোমে তাণ্ডব চালানোর বিষয়ে অবশ্য তাদের সাফাই, নার্সিংহোম কর্তৃপক্ষকে উচিত শিক্ষা দিতে একাজ করেছেন। তবে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। অভিযুক্ত নার্সিংহোমটি উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহ-সভাধিপতির। তিনি এই বিষয়ে মুখ খুলতে চাননি। তবে উত্তর দিনাজপুরের পুলিশ সুপার শ্যাম সিং লাঠি চালানোর অভিযোগ মানতে চাননি। তিনি জানান, পরিস্থিতি সামাল দিতে পুলিশ গিয়েছিল।

ছবি: দীপিকা দে

[দৌলতাবাদের দেহ দেখে আতঙ্ক, ঘরে মোমবাতি জ্বালিয়ে ঘুমোনোর সময় দগ্ধ ৩]

The post চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, পরিজনদের তাণ্ডবে উত্তাল রায়গঞ্জ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার