shono
Advertisement
Barrackpore

গৃহপ্রবেশের জন্য জল-মাটি আনতে গিয়ে মর্মান্তিক পরিণতি! বারাকপুরের গঙ্গায় তলিয়ে গেলেন ২ বোন

মৃত দুই বোনের নাম আচল ঠাকুর (২০) ও কোমল ঠাকুর (১৮)। এ দিন বৃহস্পতিবার বাড়ির পুজোর জন্য গঙ্গা জল ও মাটি নিতে আসেন তাঁরা। পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, তাঁরা জল ও মাটি নেওয়ার পাশাপাশি গঙ্গায় স্নান করতে নামেন।
Published By: Subhankar PatraPosted: 05:31 PM Apr 30, 2026Updated: 05:59 PM Apr 30, 2026

স্বপ্নের বাড়িতে গৃহপ্রবেশ। তার আগে গঙ্গার জল আনতে গিয়েছিলেন দু'বোন। স্নান করার সময় জলের টানে টাল সামলাতে না পেরে তলিয়ে গেলেন তাঁরা। বৃহস্পতিবার সকাল নাগাদ ঘটনাটি ঘটেছে বারাকপুরে মঙ্গল পান্ডে ঘাটে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

মৃত দুই বোনের নাম আচল ঠাকুর (২০) ও কোমল ঠাকুর (১৮)। শুক্রবার বাড়িতে গৃহপ্রবেশের পুজো। এ দিন বৃহস্পতিবার বাড়ির পুজোর জন্য গঙ্গা জল ও মাটি নিতে আসেন তাঁরা। পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, তাঁরা জল ও মাটি নেওয়ার পাশাপাশি গঙ্গায় স্নান করতে নামেন। সেই সময় জোয়ারের টানে টাল সামলাতে না পেরে ভেসে যান। সঙ্গে জানানো হয় ডিজাস্টার ম্যানেজমেন্টের গ্রুপকে। দীর্ঘ তল্লাশির পর বারাকপুর অন্নপূর্ণা ঘাটের সামনে থেকে এক বোনকে উদ্ধার করা হয়। এখনও অন্য জনের খোঁজ মেলেনি।

পুজো উপলক্ষ্যে বাড়িতে আসা এক আত্মীয় বলেন, "পুজোয় বাড়িতে অনেকে এসেছে। আজকে মাটি ও জল আনতে আসে দু'বোন। সেই সময় জলের টানে তলিয়ে যায় তাঁরা।" সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানো হলেও অনেক পরে উদ্ধারকার্য শুরু হয়েছে বলে অভিযোগ জানান ওই সদস্য। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement