shono
Advertisement
Cyber Fraud

ভোটের মুখে কৃষ্ণ কল্যাণীর অ্যাকাউন্ট থেকে উধাও ২৪ লাখ! ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূল প্রার্থীর

কৃষ্ণকল্যাণীর অভিযোগ, "এটা কোনও সাধারণ জালিয়াতি নয়। একেবারে নির্বাচনের মুহুর্তে ষড়যন্ত্র এবং সুপরিকল্পিতভাবে ব্যাঙ্কের গচ্ছিত টাকার সাইবার জালিয়াতি করা হয়েছে।"
Published By: Kousik SinhaPosted: 11:20 AM Apr 16, 2026Updated: 01:46 PM Apr 16, 2026

রাজ্যে প্রথম দফার নির্বাচনের বাকি আর সাতদিন। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। আর তার আগেই সাইবার প্রতারণার (Cyber Fraud) শিকার তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একেবারে লক্ষ লক্ষ টাকা খোয়ালেন তিনি। অভিযোগ, অনলাইন জালিয়াতি করে প্রায় ২৪ লক্ষ ৪৫ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। ভোট প্রচারের ভরা বাজারে টাকার পরিমাণটা নেহাত কম নয়। এই খবর প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জে। কৃষ্ণকল্যাণীর দাবি, ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটানো হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় কর্ণজোড়ার সাইবার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল প্রার্থী। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর অভিযোগ, "এটা কোনও সাধারণ জালিয়াতি নয়। একেবারে নির্বাচনের মুহুর্তে ষড়যন্ত্র এবং সুপরিকল্পিতভাবে ব্যাঙ্কের গচ্ছিত টাকার সাইবার জালিয়াতি (Cyber Fraud) করা হয়েছে।" শুধু তাই নয়, মানসিকভাবে দুর্বল করতেই এই কাজ করা হয়েছে বলেও অভিযোগ তৃণমূল নেতার। যদিও পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, এর পিছনে সাইবার প্রতারকদের হাত থাকতে পারে। বিষয়টি গভীরে গিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

তৃণমূলের প্রার্থী কৃষ্ণকল্যাণীর অভিযোগ, "এটা কোনও সাধারণ জালিয়াতি নয়। একেবারে নির্বাচনের মুহুর্তে ষড়যন্ত্র এবং সুপরিকল্পিতভাবে ব্যাঙ্কের গচ্ছিত টাকার সাইবার জালিয়াতি করা হয়েছে।" শুধু তাই নয়, মানসিকভাবে দুর্বল করতেই এই কাজ করা হয়েছে বলেও অভিযোগ তৃণমূল নেতার।

বলে রাখা প্রয়োজন, এবারও রায়গঞ্জ বিধানসভায় তৃণমূলের প্রার্থী শিল্পপতি কৃষ্ণ কল্যাণী। গত পাঁচ বছরে চারবার ভোটপ্রার্থী হয়েছেন তৃণমূলের এই বিদায়ী বিধায়ক। ২১-এ বিজেপির টিকিটে প্রার্থী হয়ে বিধায়ক হন, তারপর তৃণমূলে যোগদান। চব্বিশের লোকসভায় তৃণমূলের প্রার্থী হিসেবে লড়ে পরাজিত হন পদ্ম প্রার্থীর কাছে। সেই বছরই তৃণমূলের টিকিটে ভোটে লড়ে ফের বিধায়ক হন তিনি। এবার ফের জোড়া ঘাসফুলের প্রার্থী কৃষ্ণ, আর প্রতিপক্ষে বিজেপির নতুন মুখ তথা ছাত্রনেতা কৌশিক চৌধুরী। আর এক প্রতিদ্বন্দ্বীর নাম মোহিত সেনগুপ্ত, তিনি কংগ্রেসের জেলা সভাপতি তথা দু’বারের প্রাক্তন বিধায়ক। তাৎপর্যপূর্ণভাবে গত ২৫ বছর পর এবার এই কেন্দ্রে সিপিএমের প্রার্থী ঠিকাদার জীবনানন্দ সিংহ। বহুদিন পর চতুর্মুখী লড়াই দেখছে রায়গঞ্জ। ভোটের আগে ২৪ লক্ষ টাকা খুইয়ে রীতিমতো চাপের মুখে 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement