shono
Advertisement

পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৩

ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার মামুদপুর এলাকায়। The post পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৩ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:12 PM May 15, 2018Updated: 02:46 PM May 15, 2018

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তিন মৎস্যজীবীর। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার মামুদপুর এলাকায়। মৃতদের নাম দীপ দাস (২৮), প্রেম গায়েন ও কমল গায়েন।

Advertisement

জানা গিয়েছে, আমতলা কলোনির বাসিন্দা দীপই পুকুরটি লিজে নেন। সেখানে মাছের চাষ করেছিলেন তিনি। মাঝেমধ্যেই গভীর রাতে মাছ ধরতেন। মাছ যাতে চুরি না হয়ে যায় সেই কারণে পুকুরের চারাপাশ তার দিয়ে ঘিরে রেখেছিলেন। সে তারে রাতের বেলায় বিদ্যুৎ সংযোগও ছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মাছ ধরতে গিয়ে কোনওভাবে ওই তারের সংস্পর্শে চলে আসেন দীপ। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাঁকে বাঁচাতে গিয়ে একই হাল হয় প্রেম ও কমলের।

[নির্দল কাঁটায় বিদ্ধ তৃণমূল, বিরোধিতা করে জিতলেও দলে না ফেরানোর সিদ্ধান্ত মমতার]

তিনজনকেই আমতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ভোরে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

এদিকে কুলতলির চুকরিঝাড়া এলাকায় গতরাতে একজনে পিটিয়ে খুন করা হয়েছে। মৃতের নাম সুবীর আলি মোল্লা। মৃত সুবীর এলাকায় তৃণমূলের কর্মী বলেই পরিচিত। অভিযোগ, রাতে ছাপ্পা ভোট চলছিল এলাকায়। তাতে বাধা দিতে গিয়েছিলেন তিনি। তখনই বিজেপি ও সিপিএম সমর্থকরা সুবীরকে পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ। ঘটনাস্থলে বহুক্ষণ পড়েছিল সুবীরের দেহ। পরে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

[থানার কোয়ার্টারে সাব-ইনস্পেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা]

 

 

The post পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৩ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার