shono
Advertisement

যুবকের মৃত্যুতে লরিতে আগুন, বাধা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ, শিলিগুড়ির অম্বিকানগরে ধুন্ধুমার

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।
Posted: 11:40 AM Feb 11, 2023Updated: 12:09 PM Feb 11, 2023

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুকে কেন্দ্র করে নিউ জলপাইগুড়ি থানার গাটপাড়ার অম্বিকানগর এলাকায় ধুন্ধুমার। উত্তেজিত জনতা ঘাতক লরিতে আগুন লাগিয়ে দেয়। তাতে বাধা দেয় পুলিশ। ঊর্দিধারীদের লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয়। জখম হয়েছেন দু’জন পুলিশকর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

Advertisement

শনিবার সকালে একটি মোটরবাইকে করে তিনজন যুবক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময়ে উলটো দিক থেকে একটি লরি আসছিল। ওই বাইকের সঙ্গে লরির মুখোমুখি ধাক্কা লাগে। তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের। গুরুতর জখম হন আরও দুই যুবক। তাঁরা বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি।

[আরও পড়ুন: রোগ সারানোর নামে একরত্তির দাঁত ভেঙে মেঝেয় আছাড় ওঝার, মৃত্যু ঘিরে চাঞ্চল্য]

দুর্ঘটনা ঘটামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় উত্তেজিত জনতা। লরিতে আগুন লাগিয়ে দেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ। তবে পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করে উত্তেজিত জনতা। এরপর কার্যত বাধ্য হয়ে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনায় দু’জন পুলিশকর্মী অল্পবিস্তর জখম হন। তাঁদের চিকিৎসা করা হয়েছে।

[আরও পড়ুন: পিচ বিতর্কের জবাব ব্যাটে, দুরন্ত ইনিংস খেলে ভারতকে স্বস্তি দিলেন অক্ষর-শামি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার