shono
Advertisement
Birbhum Accident

গাড়ির ধাক্কায় শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত লাভপুর, অবরুদ্ধ সড়ক, জ্বালানো হল টায়ার

দুর্ঘটনার পর থেকেই গাড়ির চালক পলাতক। পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টায় লাভপুর থানার পুলিশ।
Published By: Tiyasha SarkarPosted: 01:40 PM Mar 20, 2026Updated: 02:07 PM Mar 20, 2026

পথ দুর্ঘটনায় (Road Accident) শিশুমৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র বীরভূমের (Birbhum) লাভপুর। ঘাতক গাড়ি আটকে বিক্ষোভে উত্তেজিত জনতা। রাস্তার উপর একের পর এক জ্বালানো হয় টায়ার। ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে চৌহাট্টা-সাঁইথিয়া সড়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে রীতিমতো বেগ পেতে হচ্ছে পুলিশকে। ঘটনার পর বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও এখনও থমথমে এলাকা।

Advertisement

জানা গিয়েছে, লাভপুর থানার ধনডাঙা গ্রামের বাসিন্দা মৃত শিশু কন্যা। শুক্রবার সকালে সাড়ে দশটা নাগাদ লাভপুর থানার ধনডাঙা গ্রামের চৌহাট্টা-সাঁইথিয়া সড়ক ধরে মায়ের সঙ্গে যাচ্ছিল শিশুটি। স্থানীয়দের দাবি, রাস্তা পার হওয়ার সময় চৌহাট্টার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি টেম্পো নাবালিকাকে ধাক্কা দেয়। গুরুতর জখম হয় সে। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

শুক্রবার সকালে সাড়ে দশটা নাগাদ লাভপুর থানার ধনডাঙা গ্রামের চৌহাট্টা-সাঁইথিয়া সড়ক ধরে মায়ের সঙ্গে যাচ্ছিল শিশুটি। স্থানীয়দের দাবি, রাস্তা পার হওয়ার সময় চৌহাট্টার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি টেম্পো নাবালিকাকে ধাক্কা দেয়।

এই ঘটনার পরই এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ঘাতক গাড়িটিকে আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। টায়ার জ্বালিয়ে ও রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয় চৌহাট্টা-সাঁইথিয়া সড়কে। এর ফলে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। জানা গিয়েছে, দুর্ঘটনার পর থেকেই গাড়ির চালক পলাতক। ঘটনাস্থলে লাভপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement