shono
Advertisement

Breaking News

Ajoy Kumar Mukherjee

মুখ্যমন্ত্রিত্বের সময়সারণি: অজয়কুমার মুখোপাধ্যায় (দ্বিতীয়বার)

এর আগে ১৫ মার্চ, ১৯৬৭ থেকে ২ নভেম্বর, ১৯৬৭ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকেছেন তিনি। সে সময়ে রাজনীতিবিদ ও স্বাধীনতা সংগ্রামী নলিনাক্ষ সান্যালের প্রত্যক্ষ সহযোগিতায় দু’বার যুক্তফ্রন্ট সরকার পরিচালনা করেন। এ’কাজে সাহায্য পেয়েছিলেন কমিউনিস্ট পার্টির সদস্যদেরও।
Published By: Buddhadeb HalderPosted: 04:21 PM Feb 11, 2026Updated: 04:21 PM Feb 11, 2026

পশ্চিমবঙ্গের চতুর্থ মুখ্যমন্ত্রী ছিলেন অজয়কুমার মুখোপাধ্যায়। যুক্তফ্রন্ট সরকার পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। রাজনৈতিক অশান্তি তুঙ্গে উঠলে যখন প্রফুল্লচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান, তখন রাজ্যজুড়ে জারি হয় রাষ্ট্রপতি শাসন।

Advertisement

যদিও বছরখানেক রাষ্ট্রপতি শাসন চলার পর, রাজনৈতিক দলগুলি আলোচনার মাধ্যমে আবারও স্থিতিশীল সরকার গঠনে সচেষ্ট হয়। ফলস্বরূপ ২৫ ফেব্রুয়ারি, ১৯৬৯ মুখ্যমন্ত্রী পদে ফিরিয়ে আনা হয় অজয়কুমার মুখোপাধ্যায়কে। অভিজ্ঞ ও নিরপেক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে জনগণের কাছে রীতিমতো গ্রহণযোগ্যতা ছিল অজয়কুমার মুখোপাধ্যায়ের।

এর আগে ১৫ মার্চ, ১৯৬৭ থেকে ২ নভেম্বর, ১৯৬৭ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকেছেন তিনি। সে সময়ে রাজনীতিবিদ ও স্বাধীনতা সংগ্রামী নলিনাক্ষ সান্যালের প্রত্যক্ষ সহযোগিতায় দু’বার যুক্তফ্রন্ট সরকার পরিচালনা করেন। এ’কাজে সাহায্য পেয়েছিলেন কমিউনিস্ট পার্টির সদস্যদেরও। কর্মজীবনে সৎ রাজনীতিবিদ হিসেবে পেয়েছেন সাধারণের অপার শ্রদ্ধা।

তবে রাজনৈতিক অশান্তির মাঝে তাঁকে ফিরিয়ে আনার এই সিদ্ধান্ত কার্যকর হয় না। সুচারুভাবে রাজ্য পরিচালনা অসম্ভব হয়ে পড়ে তাঁর পক্ষে। সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক অস্থিরতার কারণে অজয়কুমার মুখোপাধ্যায় ১৬ মার্চ, ১৯৭০ সালে মুখ্যমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হন। এমতাবস্থায় দ্বিতীয়বার রাষ্ট্রপতি শাসন জারি হয় পশ্চিমবঙ্গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement