shono
Advertisement

Breaking News

Ajoy Kumar Mukherjee

মুখ্যমন্ত্রিত্বের সময়সারণি: অজয়কুমার মুখোপাধ্যায়

১৫ মার্চ ১৯৬৭ থেকে ২ নভেম্বর ১৯৬৭, ২৫ ফেব্রুয়ারি ১৯৬৯ থেকে ১৯ মার্চ ১৯৭০ এবং ২ এপ্রিল ১৯৭১ থেকে ২৮ জুন ১৯৭১– মোট তিনবার তিনি বাংলার মুখ্যমন্ত্রী পদের দায়ভার সামলেছিলেন। মধ্যবর্তী সময়ে বারেবারে রাষ্ট্রপতি শাসন জারি হলেও, পুনর্বিবেচনায় উঠে আসে তাঁরই নাম।
Published By: Buddhadeb HalderPosted: 03:56 PM Feb 11, 2026Updated: 04:31 PM Feb 11, 2026

স্বাধীনতা সংগ্রামী অজয়কুমার মুখোপাধ্যায় (Ajoy Kumar Mukherjee) ছিলেন পশ্চিমবঙ্গের চতুর্থ মুখ্যমন্ত্রী। তাঁর জন্ম ১৫ এপ্রিল ১৯০১– পূর্ব মেদিনীপুরের তমলুকে।

Advertisement

প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি। মাঝপথেই বন্ধ হয়ে যায় পড়াশোনা। দীর্ঘকাল কাটান কারাবন্দি অবস্থায়। তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল অজয়কুমার মুখোপাধ্যায়ের (Ajoy Kumar Mukherjee) তৈরি ‘বিদ্যুৎ বাহিনী’। ব্রিটিশ সরকারের পক্ষে এই বাহিনী দমন করা নেহাত সহজ ছিল না। স্বামী বিবেকানন্দের আদর্শ গভীরভাবে প্রভাবিত করেছিল তাঁকে।

১৯৬৩ সালে বিধানসভার সদস্যরূপে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীকালে সেচমন্ত্রীর পদাধিকার প্রাপ্ত হয়েছিলেন। ‘বাংলা কংগ্রেস’ সংগঠন গড়ে তোলার জন্য এই মন্ত্রিত্ব ত্যাগ করেন। ১৯৬৪ সালে প্রদেশ কংগ্রেস সভাপতি হন। পরবর্তীকালে জাতীয় কংগ্রেসের সদস্যপদ ত্যাগ করে, গঠন করেন বাংলা কংগ্রেস। রাজনীতিবিদ ও স্বাধীনতা সংগ্রামী নলিনাক্ষ সান্যালের প্রত্যক্ষ সহযোগিতায় দু’বার যুক্তফ্রন্ট সরকার পরিচালনা করেন। এ কাজে সাহায্য পেয়েছিলেন কমিউনিস্ট পার্টির সদস্যদেরও।

১৫ মার্চ ১৯৬৭ থেকে ২ নভেম্বর ১৯৬৭, ২৫ ফেব্রুয়ারি ১৯৬৯ থেকে ১৯ মার্চ ১৯৭০ এবং ২ এপ্রিল ১৯৭১ থেকে ২৮ জুন ১৯৭১– মোট তিনবার তিনি বাংলার মুখ্যমন্ত্রী পদের দায়ভার সামলেছিলেন। মধ্যবর্তী সময়ে বারেবারে রাষ্ট্রপতি শাসন জারি হলেও, পুনর্বিবেচনায় উঠে আসে তাঁরই নাম।

১৫ মার্চ ১৯৬৭ থেকে ২ নভেম্বর ১৯৬৭, ২৫ ফেব্রুয়ারি ১৯৬৯ থেকে ১৯ মার্চ ১৯৭০ এবং ২ এপ্রিল ১৯৭১ থেকে ২৮ জুন ১৯৭১– মোট তিনবার তিনি বাংলার মুখ্যমন্ত্রী পদের দায়ভার সামলেছিলেন। মধ্যবর্তী সময়ে বারেবারে রাষ্ট্রপতি শাসন জারি হলেও, পুনর্বিবেচনায় উঠে আসে তাঁরই নাম।

১৯৭৭ সালে তাঁকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণ প্রদান করা হয়। ১৯৮৬ সালের ২৭ মে প্রয়াত হন অজয়কুমার মুখোপাধ্যায়। কর্মজীবনে সৎ রাজনীতিবিদ হিসেবে পেয়েছেন সাধারণের অপার শ্রদ্ধা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement