shono
Advertisement
Alipurduar

পাঞ্জাবে কবাডি খেলোয়াড়কে গুলি করে খুন! বাংলা-ভুটান সীমান্তে গ্রেপ্তার গ্যাংস্টার হ্যাপির ৩ সহযোগী

ধৃতদের বুধবার আলিপুরদুয়ার আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে পাঞ্জাবে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় জয়গাঁ এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
Published By: Jaba SenPosted: 07:48 PM May 13, 2026Updated: 07:48 PM May 13, 2026

পাঞ্জাবের এক কবাডি খেলোয়াড়-সহ দু'জনকে খুনের ঘটনায় ভারত-ভুটান সীমান্তের জয়গাঁ থেকে তিন কুখ্যাত শুটারকে গ্রেপ্তার করল পাঞ্জাব পুলিশের অ্যান্টি গ্যাংস্টার টাস্ক ফোর্স। আলিপুরদুয়ার জেলা পুলিশের সহযোগিতায় পাঞ্জাব পুলিশ মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করে। ধৃতদের বুধবার আলিপুরদুয়ার আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে পাঞ্জাবে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় জয়গাঁ এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

Advertisement

ধৃতদের নাম যতিন সিং, স্বজনদ্বীপ সিং ও মেহেকদীপ সিং। তাঁরা পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার হ্যাপি জাটের সহযোগী বলে জানা গিয়েছে। আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার সাউ বলেন, “পাঞ্জাব পুলিশকে আমরা সহযোগিতা করেছি। পাঞ্জাবের জোড়া খুনে ধৃতরা অভিযুক্ত ছিলেন। ভারত ভুটান সীমান্ত থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের ট্রানজিট রিমান্ডে নিয়ে পাঞ্জাবে নিয়ে গিয়েছে সেই জেলার পুলিশ। এর থেকে বেশি কিছু আমার পক্ষে বলা সম্ভব নয়।"

জানা গিয়েছে, ২৭ এপ্রিল পাঞ্জাবের বাটালা এলাকায় বাইকে চেপে এসে কয়েকজন দুষ্কৃতী তিনজনের উপর এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই ৪০ বছর বয়সি কাশ্মির সিং ও ১৯ বছর বয়সি কবাডি খেলোয়াড় জুগরাজ সিংয়ের মৃত্যু হয়। জখম হন আরও একজন। তার নামও জুগরাজ সিং (১৮)।

উল্লেখ্য, পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার হ্যাপি জাট (আসল নাম হারপিত সিং) অমৃতসর জেলার জান্দিয়ালা গুরু এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদক পাচার-সহ অন্তত কুড়িটি মামলা রয়েছে। পাঞ্জাব পুলিশের হাত থেকে বাঁচতে হ্যাপি বর্তমান বিদেশে রয়েছেন। ভারত ভুটান সীমান্তের জয়গাঁ থেকে গ্রেপ্তার হওয়া তিন দুষ্কৃতী হ্যাপি জাটের গ্যাংয়ের সদস্য বলে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement