shono
Advertisement
Mahua Moitra

অপারেশন সিঁদুর নিয়ে 'আপত্তিকর' মন্তব্য, আইনি জটিলতায় সাংসদ মহুয়া

সেনাবাহিনী সম্পর্কে সাংসদের মন্তব্যে দেশবাসীর ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগে মামলা দায়ের হয়েছে। সাংসদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
Published By: Sayani SenPosted: 05:08 PM May 13, 2026Updated: 07:23 PM May 13, 2026

ভোটের ফল বেরতে না বেরতেই আইনি জটিলতার মুখে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কৃষ্ণনগর এসিজেএম আদালতে মামলা দায়ের করলেন গৌরাঙ্গ দে নামে এক ব্যক্তি। সেনাবাহিনী সম্পর্কে সাংসদের মন্তব্যে দেশবাসীর ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগে মামলা দায়ের হয়েছে। সাংসদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

Advertisement

গত বছরের ২২ এপ্রিল, পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় অতর্কিতে জঙ্গি হামলা চলে। প্রাণ হারান ২৬ জন নিরীহ মানুষ। তারপর পর পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দিতে অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। মামলাকারী গৌরাঙ্গ দে'র অভিযোগ, দেশের সেনাবাহিনী শুধুমাত্র ভারতের গর্ব নয়। আন্তর্জাতিক ক্ষেত্রেও সম্মানের প্রতীক। সেই সেনাবাহিনীকে অপারেশন সিঁদুর নিয়ে সাংবাদিকদের সামনে মহুয়া মৈত্র আপত্তিকর মন্তব্য করেছেন বলেই দাবি। তাঁর মন্তব্য অত্যন্ত আপত্তিকর ও অসম্মানজনক বলেই মনে করেন মামলাকারী। একজন দায়িত্বশীল সাংসদ হিসেবে এমন মন্তব্য কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলেও দাবি করেন তিনি। গৌরাঙ্গ দে'র আরও বক্তব্য, “আমি একজন সাধারণ ভারতীয় নাগরিক হিসেবে এই মামলা দায়ের করেছি। দেশের সেনাবাহিনীকে অপমান করে কোনও জনপ্রতিনিধি পার পেতে পারেন না। মহুয়া মৈত্রকে প্রকাশ্যে সেনাবাহিনীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।”

আইনজীবী সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর এসিজেএম আদালত প্রাথমিকভাবে মামলাটি গ্রহণ করেছে। আগামী দিনে এই মামলার শুনানিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই জেলার রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। মহুয়ার মন্তব্যকে 'দেশবিরোধী মানসিকতা'র ফল বলেও কটাক্ষ করা হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মহুয়া মৈত্রর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement