shono
Advertisement
Royal Bengal Tiger

মারা গেল শেষ রয়্যাল বেঙ্গলটিও! বাঘ শূন্য ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র

বনদপ্তর সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই এই পুনর্বাসন কেন্দ্রে জায়গা পেয়ে ছিল এই বাঘ। তবে বেশ কয়েক সপ্তাহ ধরেই অসুস্থ হয়ে পড়েছিল। বনদপ্তরের নির্দেশ মতোই চলছিল তার পর্যবেক্ষণ এবং চিকিৎসা। কিন্তু সেই চিকিৎসায় শেষ পর্যন্ত সফলতা মিলল না।
Published By: Subhankar PatraPosted: 09:52 AM Aug 23, 2026Updated: 10:58 AM Aug 23, 2026

সুন্দরবনের ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু আরও একটি রয়্যাল বেঙ্গল টাইগারের। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিল। অবশেষে শনিবার বাঘটির মৃত্যু হয়। এর ফলে ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে আর কোনও বাঘ থাকল না। কিছুদিন আগেই এই ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে একটি বাঘিনীর মৃত্যু হয়েছে। তার রেশ কাটতে না কাটতে আরও একটি রয়্যাল বেঙ্গলের মৃত্যু। বনদপ্তরের নিয়ম মেনে বাঘটির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বাঘটির মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Advertisement

বনদপ্তর সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই এই পুনর্বাসন কেন্দ্রে ছিল বাঘটি। তবে বেশ কয়েক সপ্তাহ ধরেই অসুস্থ হয়ে পড়েছিল। বনদপ্তরের নির্দেশ মতোই তার পর্যবেক্ষণ এবং চিকিৎসা চলছিল। কিন্তু সেই চিকিৎসায় শেষ পর্যন্ত সফলতা মিলল না। মৃত্যুর কোলেই ঢলে পড়ল সে। দক্ষিণ ২৪ পরগনার বন বিভাগের অধিকর্তা নিশা গোস্বামী বলেন, "বাঘটি বেশ কয়েকদিন ধরেই অসুস্থ হয়েছিল। দু'জন পশু চিকিৎসক তার চিকিৎসা করছিলেন। তবে বাঁচানো গেল না।"

উল্লেখ্য, ঝড়খালি পুনর্বাসন কেন্দ্রে কয়েক মাসের ব্যবধানে দু'টি রয়েল বেঙ্গল টাইগারের মৃত্যু হয়। তারপর কয়েক সপ্তাহ আগে এক বাঘিনীরও মৃত্যু হয়। তারপর শনিবার আরও একটি রয়েল বেঙ্গল টাইগার প্রাণ হারাল। এই নিয়ে ঝড়খালি পুনর্বাসন কেন্দ্রে চতুর্থ বাঘের মৃত্যু হল। ফলে এই কেন্দ্রে আর কোনও বাঘ থাকল না। প্রসঙ্গত, যে সব রয়েল বেঙ্গল টাইগার বয়সজনিত কারণে শিকার ধরতে অক্ষম হয়ে পড়ে তাদের এই পুনর্বাসন কেন্দ্রে নিয়ে এসে রাখা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement