shono
Advertisement
Dilip Ghosh

'ভাত-ডালের আগেই গুলি খেতে হবে', গুন্ডাদের 'ঠান্ডা' করতে বারুইপুর-দাওয়াইয়ের হুঁশিয়ারি দিলীপের

'দাবাং' দিলীপ বললেন, 'ঠান্ডা করার জন্য যা করার দরকার, তাই করবে পুলিশ। গুন্ডাদের বের করবে আর ট্রিগার টিপবে।'
Published By: Arpita MondalPosted: 11:35 AM Aug 23, 2026Updated: 12:11 PM Aug 23, 2026

প্রয়োজন পড়লে বারুইপুরের মতে এনকাউন্টার! গুন্ডা-মাফিয়াদের 'ঠান্ডা' করতে খড়গপুরে দাঁড়িয়ে ফের হুঁশিয়ারি দিলীপ ঘোষের। রবিবার খড়গপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডে দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠান থেকে 'দাবাং' দিলীপ বললেন, 'ঠান্ডা করার জন্য যা করার দরকার, তাই করবে পুলিশ। গুন্ডাদের বের করবে আর ট্রিগার টিপবে।' বারুইপুর এনকাউন্টারের কথা মনে করিয়ে কড়া বার্তা দেন মন্ত্রী।

Advertisement

রবিবার নিজের জেলায় দাঁড়িয়ে ফের পুরনো মেজাজে একের পর এক হুঁশিয়ারি দিতে শোনা যায় দিলীপ ঘোষকে। খড়গপুরে গুন্ডা-মাফিয়াদের দৌরাত্ম্য কমাতে দিলীপের হুঙ্কার, "কোনও মাফিয়া-গুন্ডারা থাকতে খড়গপুরে থাকতে পারবে না। খড়গপুরে পা রাখলে ডাল-ভাত খাওয়ার আগে গুলি খেতে হবে।" দিলীপ স্পষ্ট বার্তা, পুজোর আগে সব ঠান্ডা করব। ঠান্ডা করার জন্য যা করার দরকার, তাই করব। পুলিশ শুধু বন্দুক বার করবে, ট্রিগার টিপবে। কোনও উৎপাত সহ্য করব না।"

তৃণমূল জমানায় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন দিলীপ ঘোষ। তাঁর কথায় "আগে গুন্ডা-মাফিয়া-নেতাদের সঙ্গে পুলিশ মিলিতভাবে মাফিয়ারাজ চালাত। এখন আর এসব চলবে না। যদি দরকার হয় এনকাউন্টার হবে, বারুইপুরে যেমন হয়েছে। পুলিশ যেন পার্টির ক্যাডার না হয়, আমরা বরদাস্ত করব না।" দিলীপ আরও বলেন, "অনেকে বলছেন পুলিশ খুব বাড়াবাড়ি করছে। আমি বলেছি, পুলিশ বাড়াবাড়ি করুক, মাফিয়ারা যাতে বাড়াবাড়ি না করে সেটাই দেখতে হবে। পুলিশ বাড়াবাড়ি করলে শহরটা ঠান্ডা থাকবে।" পুলিশের হাতে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য তাঁর তরফে 'হাত খোলা' রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement