shono
Advertisement

Breaking News

কর্তব্যে গাফিলতি, অঞ্চল সভাপতিকে দল থেকে সরিয়ে দিলেন অনুব্রত

ভোটের ফল দেখেই কর্মী ছাঁটাই, সভা থেকে হুঁশিয়ারি তৃণমূল জেলা সভাপতির। The post কর্তব্যে গাফিলতি, অঞ্চল সভাপতিকে দল থেকে সরিয়ে দিলেন অনুব্রত appeared first on Sangbad Pratidin.
Posted: 08:12 PM Mar 02, 2019Updated: 08:12 PM Mar 02, 2019

নন্দন দত্ত, সিউড়ি: লোকসভা নির্বাচনের আগে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। সিউড়িতে কর্মিসভায় অঞ্চল সভাপতির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অভিযোগ, কর্তব্য গাফিলতির অভিযোগ অঞ্চল সভাপতিকে পদ থেকে সরানোর নির্দেশ দিলেন অনুব্রত মণ্ডল। সেই সঙ্গে সভা থেকেই সমস্ত কর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন তিনি।

Advertisement

[স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারে ভয়াবহ আগুন, চাঞ্চল্য তেহট্টে]

ভোটের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে বিভিন্ন দল। প্রচারের পাশাপাশি নিজেদের দলের ভুলভ্রান্তি গুলো শুধরে নিতে প্রায়ই কর্মিসভার আয়োজন করছে বিভিন্ন দল। একই ভাবে দলীয় শক্তি ঝালিয়ে নিতে মাঠে নেমে পড়েছে শাসকদলও। শনিবারও বীরভূমের সিউড়ি ইনডোর স্টেডিয়ামে সিউড়ি ১ নম্বর ব্লকে তৃণমূলের কর্মীদের নিয়ে সভার আয়োজন করা হয়। সেই সভাতেই উপস্থিত ছিলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেখানে নগরীর পঞ্চায়েত প্রধান গৌতম রায়কে তিনি জিজ্ঞেস করেন, তার এলাকায় কত ভোটে জয় পাবে তাদের দল। জানা গিয়েছে, তখন তিনি বলেন দল জয়ী হবে তবে এলাকায় কিছু সমস্যা রয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, এলাকায় পর্যাপ্ত পরিমানে মিটিং-মিছিল হচ্ছে না। সেই সময় সভাতেই ছিলেন অঞ্চল সভাপতি বিভাস রায়। তখন অনুব্রত মণ্ডল সভার বিষয়ে তার কাছে জানতে চান। জানা গিয়েছে, তিনি বলেন নিয়মিত সভা মিছিল হচ্ছে ওই এলাকায়। এরপর তার কাছে সভার লিখিত খতিয়ান দেখতে চান জেলা সভাপতি। সেক্ষেত্রেও কার্যত আশানুরূপ উত্তর দিতে পারেননি অঞ্চল সভাপতি।

[খড়গপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২ আইআইটি পড়ুয়া]

এরপরই নগরীর অঞ্চল সভাপতির পদ থেকে বিভাস রায়কে সরিয়ে ফেলার নির্দেশ দেন অনুব্রত মণ্ডল। যদিও গোটা ঘটনাটিকে পঞ্চায়েত প্রধানের কারসাজি বলে দাবি করেছেন পদচ্যুত ওই অঞ্চল সভাপতি। পাশাপাশি, সভা থেকে দলের সমস্ত কর্মীদের কড়া ভাষায় আক্রমণ করেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন ভোটের ফলাফল ভাল না হলে পদে থাকা সমস্ত কর্মীদের পদ থেকে সরিয়ে ফেলা হবে। ভোটের আগে কর্মী ছাঁটাই কেমন প্রভাব ফেলবে তৃণমূল কর্মীদের মধ্যে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

The post কর্তব্যে গাফিলতি, অঞ্চল সভাপতিকে দল থেকে সরিয়ে দিলেন অনুব্রত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement