shono
Advertisement

খুচরো নিতে টালবাহানা, মার খেলেন ব্যাঙ্ক ম্যানেজার ও কর্মীরা

ব্যাঙ্ক কর্তৃপক্ষর দাবি খুচরো বাহানা, আসল উদ্দেশ্য হামলা। The post খুচরো নিতে টালবাহানা, মার খেলেন ব্যাঙ্ক ম্যানেজার ও কর্মীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:53 PM Jan 11, 2018Updated: 03:23 PM Jan 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুচরো নিয়ে সমস্যা আর খুচরো নেই। ক্রমশ তা বড় আকার নিয়েছে। বাড়তি খুচরোর জন্য অশান্তি এবার বীরভূমের সিউড়িতে। খুচরো নেওয়া নিয়ে টালবাহানার অভিযোগে বেধড়ক মার খেলেন ব্যাঙ্ক ম্যানেজার। আক্রান্ত হয়েছেন কয়েকজন ব্যাঙ্ককর্মী। এমনকী ব্যাঙ্ক ম্যানেজারের গাড়িতেও ভাঙচুর চালায় উত্তেজিত গ্রাহকরা।

Advertisement

[শুক্রবার থেকে টানা ৩ দিন ব্যাঙ্কের ঝাঁপ বন্ধ, আপনি জানেন কি?]

আদালতের নির্দেশ সার। খুচরো নিয়ে অশান্তি চলছে সর্বত্র। ব্যাঙ্ক খুচরো নিতে রাজি হচ্ছে না। আর গ্রাহকরা খুচরো জমা দেবেনই। জেলায় জেলায় অগাধ খুচরো এবং তা না নেওয়া নিয়ে ব্যাঙ্ককর্মীদের বিরুদ্ধে ক্ষোভ জমছে গ্রাহকদের বড় অংশের মধ্যে। সেই ক্ষোভের বিস্ফোরণ দেখা গেল বৃহস্পতিবার সকালে। মার খেলেন ব্যাঙ্ক ম্যানজার। ব্যাঙ্কের বাইরে থাকা একটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। সিউড়ি দুই ব্লকের বনশঙ্কার ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখার গ্রাহকদের একাংশের অভিযোগ, নানা টালবাহানায় খুচরো নিতে চাইছিল না ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এদিন ব্যাঙ্ক খুলতেই ২ বস্তা খুচরো নিয়ে আসেন গ্রামবাসীরা। বিপুল পরিমাণ খুচরো দেখে ব্যাঙ্কের ম্যানেজার এবং কর্মীরা জানান খুচরো জমা নিতে দেরি হবে। একদিনে অতটা খুচরো নেওয়া যাবে না। এতেই ক্ষেপে যান গ্রাহকরা। এই নিয়ে শুরুতে ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে তাদের বচসা বাধে। গণ্ডগোল গড়ায় হাতাহাতিতে। বচসা চলাকালীনই ব্যাঙ্কের ভিতর ম্যানেজারকে ফেলে মারধর করার অভিযোগ ওঠে ওই যুবকদের বিরুদ্ধে। বাধা দিতে গিয়ে মার খান ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং কয়েকজন কর্মী। মারধর করেই বিক্ষুব্ধদের রাগ কমেনি। ব্যাঙ্কের বাইরে থাকা ম্যানেজারের গাড়ি ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি বেগতিক বুঝে খবর দেওয়া হয় থানায়। তবে পুলিশ যাওয়ার আগে তাণ্ডব চালিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। আহত ব্যাঙ্ক ম্যানেজার শুভদীপ মণ্ডলকে হাসপাতালে ভরতি করা হয়েছে।

[দুঃসংবাদ! এবার থেকে পাসবই আপডেট করতেও টাকা নেবে ব্যাঙ্ক]

তবে ওই ব্যাঙ্কের লিড ম্যানেজার দীপ্তেন্দ্র নারায়ণ ঠাকুর জানান, খুচরোর বিষয়টি বাহানা মাত্র। আসল উদ্দেশ্য ছিল ব্যাঙ্কে হামলা চালানো। খুচরো নিতে না চাওয়ায় এখন বিভিন্ন জায়গাতেই ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছেন গ্রাহকরা। নোট বাতিলের পর বাজারে প্রচুর খুচরো এসে যাওয়াতেই এই বিপত্তি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সিউড়ির ঘটনা বুঝিয়ে দিয়েছিল রোগ ক্রমশ ছোঁয়াচে হচ্ছে।

The post খুচরো নিতে টালবাহানা, মার খেলেন ব্যাঙ্ক ম্যানেজার ও কর্মীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার