shono
Advertisement
Baranagar Cute Ganesh Idol

লাল টুকটুকে গাল, গোল গোল চোখ, মিষ্টি হাসিতে ভাইরাল 'বেবি গণেশ'

কলকাতার বিখ্যাত মৃতশিল্পী পরিমল পালের হাতে এবার গড়ে উঠেছেন 'বেবি গণেশ'।
Published By: Arpita MondalPosted: 05:04 PM Sep 14, 2026Updated: 05:57 PM Sep 14, 2026

ঠিক যেন পুতুল। গোলাপের পাপড়ির মতো রঙ দুটো গালে, মুখে দুষ্টু-মিষ্টি হাসি, গোল গোল চোখে তাকিয়ে বসে আছে পেল্লায় 'কিউট গণেশ'। বরানগরের (Baranagar) এই গণেশ মূর্তি (Cute Ganesh Idol) সোশাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। বরানগর কেশব চন্দ্র কলেজের পাশেই এই পুজোর আয়োজন করা হয়েছে। গণেশ চতুর্থীর অনেক আগে থেকে 'বেবি গণেশ' দেখতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা।

Advertisement

মণ্ডপের বিরাট চাকচিক্য নেই। বরানগরের 'হাওয়া সকাল' ক্লাবের এই 'বেবি গণেশ'ই মূল আকর্ষণ। তাঁদের গত বছরের প্রতিমা ছিল 'বাল গণপতি'। কলকাতার বিখ্যাত মৃতশিল্পী পরিমল পালের হাতে এবার গড়ে উঠেছেন 'বেবি গণেশ'। এবছর ১৫ বছরে পা দিয়েছে 'হাওয়া সকাল'এর পুজো। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু এবছর নয়, প্রতিবছরই শিশু বা পুতুলের মতো গণেশ প্রতিমা তৈরি করা হয়। তাঁদের কথায়, 'ভগবান নানা রূপেই আমাদের কাছে ধরা দেন। তাই এখানে আমরা বাপ্পার বাল্য রূপ ফুটিয়ে তুলেছি।'

স্থানীয়রা বলছেন, প্রতিবছরই 'হাওয়া সকল' প্রতিমা তৈরিতে চমক দেয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। উল্লেখ্য, আগে এই ক্লাবে 'কিউট সরস্বতী'ও সাড়া ফেলেছিল সোশাল মিডিয়ায়। এবার গণেশ চতুর্থীতে সেই ট্রেন্ড ধরে রেখে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে 'বেবি গণেশ'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement